‘শাস্তি নয়, সচেতনতা,’ এই মূল বার্তা নিয়ে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের হাতে নিরাপত্তার প্রতীক হিসেবে মানসম্মত হেলমেট তুলে দিলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। জাতীয় সড়ক নিরাপদ দিবস উপলক্ষে বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং মোড়ে এই ব্যতিক্রমধর্মী কার্যক্রমের উদ্বোধন করা হয়।‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের থামিয়ে জরিমানার পরিবর্তে হাতে তুলে দেওয়া হয় বিনামূল্যের মানসম্মত হেলমেট। বিআরটিএ’র এই উদ্যোগকে সড়ক নিরাপত্তা নিশ্চিতের এক মানবিক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন সাধারণ মানুষ।কার্যক্রমে সহযোগিতা করে চট্টগ্রাম পটিয়া হাইওয়ে পুলিশ, ট্রাফিক বিভাগ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ কর্মকর্তাবৃন্দ, জেলা হাইওয়ে ও ট্রাফিক পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা।বিআরটিএ কর্মকর্তারা জানান, ‘একটি হেলমেট শুধু আইন মানার প্রতীক নয়, এটি জীবনের ঢাল। মানুষ যেন বাধ্য হয়ে নয়, নিজের সুরক্ষার জন্য হেলমেট ব্যবহার করে, সেটিই আমাদের লক্ষ্য।’তারা আরও বলেন, “এই দিবসে আমরা জরিমানা নয়, উৎসাহ ও সচেতনতার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে চাই।”এর আগে নগরীর জিইসি মোড়, নতুনব্রিজ মোড়সহ বিভিন্ন এলাকায়ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বিআরটিএ।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মধ্যরাতেও ভাঙ্গুড়ার রেলস্টেশনে আনসার-ভিডিপি
ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মধ্যরাতেও ভাঙ্গুড়ার রেলস্টেশনে আনসার-ভিডিপি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত, চুরি ছিনতাই, আইনশৃঙ্খলা রক্ষাসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ Read more

আনোয়ারায় পুকুরে গোসল করতে নেমে হোটেল কর্মচারীর মৃত্যু
আনোয়ারায় পুকুরে গোসল করতে নেমে হোটেল কর্মচারীর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় গোসল করতে নেমে পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (০৩ জুলাই) দুপুর ১টার দিকে পুকুর থেকে মৃত Read more

টঙ্গীতে খণ্ডিত সেই লাশের অর্ধগলিত মাথা উদ্ধার
টঙ্গীতে খণ্ডিত সেই লাশের অর্ধগলিত মাথা উদ্ধার

টঙ্গীর চাঞ্চল্যকর খণ্ডিত লাশ উদ্ধারের একদিন পর লাশের মাথাটি উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় টঙ্গীর বনমালা Read more

শরীয়তপুরে প্রবাসীর বাড়িতে ভাঙচুর, আটক ২
শরীয়তপুরে প্রবাসীর বাড়িতে ভাঙচুর, আটক ২

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে ইতালি প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

উপদেষ্টা পরিষদের ‘অনির্ধারিত বৈঠক’ এবং তাদের অবস্থান নিয়ে বিবৃতি
উপদেষ্টা পরিষদের ‘অনির্ধারিত বৈঠক’ এবং তাদের অবস্থান নিয়ে বিবৃতি

শনিবার সন্ধ্যার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক করার কথা। Read more

এবার গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা
এবার গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

ইরানের সঙ্গে সংঘাতের মধ্যে গাজা থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে অন্তত দুটি রকেট ছোড়া হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন