জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন-২০২৫ সম্পাদনের লক্ষ্যে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যের এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। অন্যান্য সদস্যরা হলেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ জুলফিকার মাহমুদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আনিসুর রহমান। প্রসঙ্গত, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা-২০২৫’-এর ১৫(১) ধারার আলোকে সিন্ডিকেটের অনুমোদনক্রমে এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে পুলিশের অভিযানে ৪ চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ২
জীবননগরে পুলিশের অভিযানে ৪ চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ২

জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের দু'জনকে গ্রেফতার করেছে এবং তাদের হেফাজত থেকে ৪টি মোটরসাইকেল উদ্ধার করেছে।  পুলিশ জানায়, জীবননগর Read more

আক্রান্ত হলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিল ইরান
আক্রান্ত হলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিল ইরান

দেশজুড়ে চলমান বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান মার্কিন সামরিক ও নৌ লক্ষ্যবস্তুতে আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছে Read more

ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান
ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান

গাজীপুর সদর উপজেলায় মহাসড়কের পাশে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ।মঙ্গলবার (৮জুলাই) বিকেলে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর ও বাঘের Read more

হাসনাতকে এক সপ্তাহের মধ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম কুমিল্লা জেলা বিএনপির
হাসনাতকে এক সপ্তাহের মধ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম কুমিল্লা জেলা বিএনপির

জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-র মুখপাত্র হাসনাত আব্দুল্লাহর সাম্প্রতিক এক বক্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা Read more

শহীদ আশিকুল ইসলামের কবর জিয়ারত করলেন ডা. জাহিদ হোসেন
শহীদ আশিকুল ইসলামের কবর জিয়ারত করলেন ডা. জাহিদ হোসেন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন শহীদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন