জনগণের কাছে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটলে এর দায়ভার ড. ইউনূসকেই নিতে হবে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।বিএনপি মহাসচিব বলেন, জনগণের কাছে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটলে এর দায়ভার ড. ইউনূসকেই নিতে হবে। সব একমত ও দ্বিমত সত্ত্বেও দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানাই।জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, গতকাল জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিয়েছে ঐকমত্য কমিশন। অবাক বিস্ময়ে দেখলাম, বিএনপির নোট অব ডিসেন্ট লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল সনদে, তা বাদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে। এগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন।মির্জা ফখরুল বলেন, গ্রহণযোগ্য নির্বাচনে জনগণের সংসদ তৈরি হলে যে সংস্কার প্রস্তাব করা হয়েছে, তা সেখানে বাস্তবায়ন হবে।তিনি আরও বলেন, নির্বাচন যত দেরি হবে, ফ্যসিবাদী শক্তি তত শক্তিশালী হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণতান্ত্রিক ছাত্রসংসদের বাঙলা কলেজ কমিটি ঘোষণা
গণতান্ত্রিক ছাত্রসংসদের বাঙলা কলেজ কমিটি ঘোষণা

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, সরকারি বাঙলা কলেজ সংসদের প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।কমিটিতে সরকারি বাঙলা কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের Read more

চিলিতে ৬.৬ মাত্রার ভূমিকম্প
চিলিতে ৬.৬ মাত্রার ভূমিকম্প

চিলির উত্তরের উপকূলে শুক্রবার (০৬ জুন) ভোরে ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল Read more

যশোরের দুটি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
যশোরের দুটি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ আসনের সাবেক এমপি বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তি ও যশোর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী Read more

সৌদিতে ফুড ডেলিভারি করতে গিয়ে প্রবাসী যুবকের মৃত্যু
সৌদিতে ফুড ডেলিভারি করতে গিয়ে প্রবাসী যুবকের মৃত্যু

সৌদি আরবে ফুড ডেলিভারি করতে গিয়ে ইসহাক সায়েদ (২১) নামে এক রেমিট্যান্স যোদ্ধা যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত ইসহাক সায়েদ ব্রাহ্মণবাড়িয়া Read more

১৮০ দিনে দুই লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস-কেডস দেবে সরকার
১৮০ দিনে দুই লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস-কেডস দেবে সরকার

আগামী ১৮০ দিনের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় মোট দুই লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস বিতরণ করার Read more

ইটনায় নদীতে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু
ইটনায় নদীতে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের ইটনায় জাল দিয়ে নদীতে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সুরঞ্জিত দাস (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (০৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন