ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে আবেদন শুরু আজ। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন চলবে ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।আগামী ২৪ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আর ২৮ নভেম্বর ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে শুরু হওয়া এই ভর্তি পরীক্ষা শেষ হবে ২০ ডিসেম্বর।এর আগে, বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম’-এ ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়।সিদ্ধান্ত অনুযায়ী— কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর; বিজ্ঞান ইউনিটের ২০ ডিসেম্বর; ব্যবসায় শিক্ষা ইউনিটের ৬ ডিসেম্বর; চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ২৯ নভেম্বর এবং আইবিএ ইউনিটের ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।আইবিএ ইউনিট ছাড়া সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।চারুকলা ইউনিট ও আইবিএ ইউনিট ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রগুলো হলো– রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়/কবি নজরুল বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।তবে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।সভায় চারুকলা ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নাম্বারের এমসিকিউ ও ৪০ নাম্বারের লিখিত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। শুধু চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নাম্বারের এমসিকিউ ও ৬০ নাম্বারের অঙ্কন পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।চারুকলা ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। অন্যান্য ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে হবে, যার মধ্যে পরীক্ষার ১০০ এবং মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর থাকবে।ভর্তিচ্ছু আবেদনকারীদের ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক/সমমান এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।ন্যূনতম যোগ্যতা হিসেবে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ‘বিজ্ঞান ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫; ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০; ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০; এবং ‘চারুকলা ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আপনারা বুক ফুলিয়ে দুর্গাপূজা উদযাপন করুন: ধর্ম উপদেষ্টা
আপনারা বুক ফুলিয়ে দুর্গাপূজা উদযাপন করুন: ধর্ম উপদেষ্টা

বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল উল্লেখ করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘আপনারা যারা পূজার্থী, Read more

আজও ‘অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে দূষণের শীর্ষে ঢাকা
আজও ‘অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে দূষণের শীর্ষে ঢাকা

বিশ্বে বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৫৭ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে Read more

মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত, আহত দুই
মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত, আহত দুই

মাদারীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।শনিবার (২০ Read more

কটিয়াদীতে দুর্গাপূজার বরাদ্দকৃত চাল নিয়ে নয়-ছয়, ক্ষোভে সনাতন ধর্মাবলম্বীরা
কটিয়াদীতে দুর্গাপূজার বরাদ্দকৃত চাল নিয়ে নয়-ছয়, ক্ষোভে সনাতন ধর্মাবলম্বীরা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে সরকারীভাবে বরাদ্দ চাল নিয়ে নয়-ছয়ের অভিযোগ উঠেছে। সরকারি বরাদ্দকৃত চাল না পেয়ে অর্ধেক দামে নগদ Read more

চাঁদা না দেওয়ায় দোকানে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
চাঁদা না দেওয়ায় দোকানে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

নওগাঁর আত্রাইয়ে চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার নেতৃত্বে দলবেঁধে একটি ঔষধের দোকানে হামলা, ভাঙচুর ও ব্যবসাীকে মারধরের অভিযোগ উঠেছে। এ Read more

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জা‌নিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এ তথ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন