রাজশাহীর পুঠিয়া উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুই-তিনজনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী অপহৃত ছাত্রীর বাবা মিজানুর রহমান। তবে মেয়ে অপহরণের দুই দিন পার হয়ে গেলেও এখনও মেয়ের সন্ধান পাননি ভুক্তভোগী পরিবারের সদস্যরা।সোমবার (২৭ অক্টোবর) এজাহারে পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে মোঃ হৃদয়কে প্রধান আসামী করে শরিফুল ইসলাম, রোজিনা, সেলিম এবং সাতবাড়িয়া দিয়ারপাড়া এলাকার নোমান ও জগোপাড়া এলাকার এন্তাজ মন্ডলসহ আরও দুই-তিনজনকে সহযোগী আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।এজাহারে বলা হয়, মিজানুর রহমানের মেয়ে উম্মে সামিহা (১৬) পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। গত ২৬ অক্টোবর (রবিবার) বিকেল সাড়ে ৩টার দিকে সে প্রতিদিনের মতো প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে পুঠিয়া গ্রামের জিতেন্দ্র ধর নামের এক ব্যক্তির বাড়ির সামনে পৌঁছালে মামলায় উল্লেখিত ২ ও ৬ নং আসামীর সহযোগীতায় প্রধান আসামী হৃদয় পূর্বপরিকল্পিতভাবে সামিহাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।মিজানুর রহমান অভিযোগ করেন, প্রধান আসামি হৃদয় দীর্ঘদিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব ও নানা প্রলোভন দিয়ে হয়রানি করত। এছাড়াও প্রেমের প্রস্তাবে রাজি না হলে অপহরণ করারও হুমকি দিতো। মেয়ের অভিযোগের বিষয়টি তিনি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করলেও হৃদয় তার অপকর্ম চালিয়ে যায়। অবশেষে রবিবার বিকেলে আসামী তার মেয়েকে অপহরণ করে।অপহরণের সময় ভুক্তভোগীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে আসামিরা দ্রুত মাইক্রোবাস চালিয়ে পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি স্থানীয় বাসিন্দা সাহেরা বেগম, নাজমুন নাহার ও আহসান হোসেন প্রত্যক্ষ করেছেন বলেও এজাহারে উল্লেখ করেছেন মিজানুর রহমান।উম্মে সামিহার পরিবারের সদস্যরা জানান, অনেক খোঁজাখুঁজি করেও মেয়েকে না পেয়ে তারা পরে থানায় এজাহার দাখিল করেন।তবে তারা অভিযোগ করেছেন, পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন না। পরিবারের দাবি, ‘অদৃশ্য শক্তির প্রভাবে ওসির ভূমিকা শুরু থেকেই রহস্যজনক। দুই দিন পার হলেও আমাদের মেয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি।’খোঁজ নিয়ে জানা যায়, ওসির গড়িমসির কারণে মামলাটি বর্তমানে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। সামিহার পরিবারের আশা, দ্রুতই তাদের মেয়েকে তারা ফিরে পাবেন।এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ঘটনার পরই মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।তদন্তে গড়িমসি হচ্ছে কেন-এমন প্রশ্নের জবাবে ওসি কবির হোসেন বলেন, মামলাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে থানার পাশাপাশি মামলাটি র‍্যাবের কাছেও হস্তান্তর করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই আসামিদের আইনের আওতায় আনা হবে বলেও জানান ওসি।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জামায়াতও আওয়ামী লীগের পথেই হাঁটছে’
‘জামায়াতও আওয়ামী লীগের পথেই হাঁটছে’

জামায়াতে ইসলামীও আওয়ামী লীগের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।শুক্রবার (০৩ Read more

সীমান্তে ৫৪ আফগানকে গুলি করে হত্যা করল পাকিস্তান
সীমান্তে ৫৪ আফগানকে গুলি করে হত্যা করল পাকিস্তান

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানের কাছে ৫৪ আফগানকে গুলি করে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিসী।পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে Read more

যশোরে যুবকের গলাকেটে হত্যা চেষ্টা
যশোরে যুবকের গলাকেটে হত্যা চেষ্টা

যশোরে গোলাম রসুল (৩০) নামে এক যুবকের গলাকেটে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে শহরের Read more

নান্দাইলে পাট কাটা ও আঁশ ছাড়ানো কাজে ব্যস্ত কৃষকেরা
নান্দাইলে পাট কাটা ও আঁশ ছাড়ানো কাজে ব্যস্ত কৃষকেরা

ময়মনসিংহের নান্দাইলে পাট কাটা ও পাটের আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। যেন তাদের দম ফেলার সময় নেই।সরেজমিন Read more

কুয়ালালামপুর বিমানবন্দরে ১০৫ অভিবাসী ফেরত
কুয়ালালামপুর বিমানবন্দরে ১০৫ অভিবাসী ফেরত

প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করতে না পারায় বাংলাদেশিসহ ১০৫ জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর, সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা Read more

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ ইব্রাহিম নামের আড়াই বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনায় জান্নাতুল আইভি (৫) ও ওয়াসিফা (২) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন