বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জনগণের ওপরে কেন আপনারা দলীয় রাজনীতি নিয়ে যাচ্ছেন। এ জন্য তাদের বলব, তাদের সামনে যথেষ্ট একটা সুযোগ এসেছে। এমনিই তারা একাত্তরের সময় একটা অনেক বড় আকাম করেছে বাংলাদেশে। এ সময়ে আপনাদের সুযোগ এসেছে। এ সময়ে আপনারা জনগণের পক্ষে দাঁড়ান।’এছাড়া আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) নিয়ে আরো পড়াশোনার পরামর্শ দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, দলটির সংস্কার বিষয়ে পড়াশোনার ঘাটতি রয়েছে। উচ্চকক্ষেই পিআর যুক্তিযুক্ত। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে এনসিপি। সেখানেই নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা বলেন।নাসীরুদ্দীনের অভিযোগ, জামায়াত নিম্নকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বর (পিআর) দাবি তুলে সংস্কারের কথা বলে ভাঁওতাবাজি করছে। তিনি বলেন, ‘আপনারা যে সাইন (জুলাই সনদে স্বাক্ষর) করে দিয়েছেন, এ বিষয়ে কেন আমাদের কথা বলতে হলো। আপনাদের আমরা আগের দিন গিয়ে বুঝিয়েছি।নাসীরুদ্দীন বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ও জামায়াত নিজেদের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে নির্বাচন করতে চাচ্ছে। এক দল সরকারি হতে চাচ্ছে, আরেক দল বিরোধী। একদল ভারতে এক পা দিয়েছে, আরেক দল পাকিস্তানে। এগুলো সামনে আরো স্পষ্ট হবে। দেশের মানুষ সেটি দেখতে চায় না।’তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত একসময় চারদলীয় জোটে ছিল। তবে জুলাই গণ-অভ্যুত্থানের পর সংস্কার কার্যক্রম নিয়ে তাদের মধ্যে দূরত্ব তৈরির বিষয়টি রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা তৈরি করে। এরপর জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে তাদের মধ্যকার বিরোধ আরো স্পষ্ট হয়ে ওঠে।’গণভোট প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি মনে করে, গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে পারে। একই দিনে নির্বাচন আর গণভোট করলে রাজনৈতিক গডফাদাররা অস্ত্র তাক করে জুলাই সনদের বিষয়ে রায় না দিতে মানুষকে ভয় দেখাতে পারে।গোলটেবিলে আরো কথা বলেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের কয়েকজন সদস্য বক্তব্য দেন। বৈঠকের সঞ্চালক ছিলেন এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক।এনসিপির আজকের এই গোলটেবিল বৈঠকে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির, এহসান আব্দুল্লাহ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ শাহান, বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির ইউসুফ আশরাফ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিন হোসেন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নাসরীন সুলতানা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী প্রমুখ উপস্থিত ছিলেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে পরীক্ষা কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে অব্যাহতি
কালিয়াকৈরে পরীক্ষা কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে অব্যাহতি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট Read more

নিদ্রারচর সমুদ্রসৈকত: সবুজ প্রকৃতি ও সমুদ্রের সান্নিধ্যে ডাকছে পর্যটকদের
নিদ্রারচর সমুদ্রসৈকত: সবুজ প্রকৃতি ও সমুদ্রের সান্নিধ্যে ডাকছে পর্যটকদের

সমুদ্র সৈকতজুড়ে সবুজ ঘাসের বিছানা। পা ফেলতেই কাদামাখা মাটির আস্তরণে নরম ঘাসের রাজত্ব। একদিকে সাগর, অন্যদিকে নদী। চারদিকে কেওড়া গাছের Read more

শেষ টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করল বিসিবি
শেষ টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করল বিসিবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে এরইমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। ফলে শেষ ম্যাচটি টাইগারদের জন্য হয়ে Read more

গণ-অভ্যুত্থান দিবসের আয়োজন ঘিরে রাজধানীতে ট্রাফিক নির্দেশনা
গণ-অভ্যুত্থান দিবসের আয়োজন ঘিরে রাজধানীতে ট্রাফিক নির্দেশনা

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো উপলক্ষে যান Read more

বিদেশে পাচারকৃত অর্থে গড়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান
বিদেশে পাচারকৃত অর্থে গড়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান

বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের Read more

মারধর ও চাঁদা দাবির অভিযোগে ৩ পুলিশসহ ৪ জনের বিরুদ্ধে শিক্ষার্থীর মামলা
মারধর ও চাঁদা দাবির অভিযোগে ৩ পুলিশসহ ৪ জনের বিরুদ্ধে শিক্ষার্থীর মামলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক শিক্ষার্থীকে মারধর করে শ্রবণশক্তি নষ্ট করা ও ১ লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে ৩ পুলিশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন