মুন্সিগঞ্জের সিরাজদিখানে শিয়ালের কামড়ে নারী-পুরুষ ও শিশুসহ ২১ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুই গ্রামের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।গত শুক্রবার (২৪ অক্টোবর) থেকে সোমবার পর্যন্ত চার দিনে উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামে ৮ জন ও কেয়াইন ইউনিয়নের ইসলামপুর গ্রামে ১৩ জনসহ মোট ২১ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকিদের ঢাকার মহাখালীতে চিকিৎসা দেওয়া হয়েছে।ইসলামপুর গ্রামের আহতদের মধ্যে রয়েছেন, অহেদুল বেপারী (৪৮), মুখলেস (৫২), কুদ্দুস (৪৪), মাজেদা বেগম (৬০), তালহা (৯), ঝুনু (১০), আব্দুল্লাহ (১৭), জরিনা বেগম (৬৫)সহ মোট ১৩ জন। রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামের আহতদের মধ্যে রয়েছেন ফরিদা পারভীন (৪০) ও আয়েশাসহ আরও ৮ জন।এলাকাবাসী জানান, শিয়ালের ভয়ে এখনো মানুষ আতঙ্কে রয়েছেন। কেউ বাইরে গেলে সঙ্গে লাঠি রাখছেন। ভয়ে অনেকেই বাড়ি থেকে কম বের হচ্ছেন। এমনকি বিদ্যালয়গুলোতেও শিক্ষার্থীর উপস্থিতি কমে গেছে।মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান শেখ বলেন, গত কয়েকদিনে আমাদের গ্রামে শিয়ালের কামড়ে অনেকে আহত হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। আমরা অভিভাবকদের অনুরোধ করছি যেন বাচ্চাদের আবার স্কুলে পাঠান।কেয়াইন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য বেলায়েত হোসেন রাজু জানান, আমার এলাকায় নারী-শিশুসহ মোট ১৩ জনকে শিয়াল কামড়েছে। আহতরা ঢাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সবাই এখনো আতঙ্কে আছেন।সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামশেদ ফরিদী বলেন, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন এসেছিলেন, তাঁদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। বাকিরা ঢাকায় চিকিৎসা নিয়েছেন, কারণ এলাকা ঢাকার কাছাকাছি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় শান্তিরক্ষী পাঠাতে ইন্দোনেশিয়া প্রস্তুত: প্রেসিডেন্ট প্রাবোয়ো
গাজায় শান্তিরক্ষী পাঠাতে ইন্দোনেশিয়া প্রস্তুত: প্রেসিডেন্ট প্রাবোয়ো

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শান্তিরক্ষী পাঠাতে ইন্দোনেশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো।জাতিসংঘ সাধারণ পরিষদে তিনি বলেছেন, গাজার ভয়াবহ মানবিক Read more

ওমরাহযাত্রীদের সতর্কবার্তা দিলো সৌদি আরব সরকার 
ওমরাহযাত্রীদের সতর্কবার্তা দিলো সৌদি আরব সরকার 

সৌদিতে অবস্থান করা বিদেশি ওমরাহযাত্রীদের আগামী ২৯ এপ্রিলের মধ্যে অবশ্যই বিদায় নিতে হবে। এই সময়সীমার মধ্যে তারা সৌদি আরব ত্যাগ Read more

১০ বছর পালিয়ে থাকার পর আত্মসমর্পণ করলেন হত্যা মামলার আসামি
১০ বছর পালিয়ে থাকার পর আত্মসমর্পণ করলেন হত্যা মামলার আসামি

চুয়াডাঙ্গায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে সাড়ে ১০ বছর পলাতক থাকার পর অবশেষে আদালতে আত্মসমর্পন করেছে এক আসামি। আত্মসমর্পণের Read more

‘একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই’
‘একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি Read more

রায়পুরে বেশী দামে এলপিজি গ্যাস বিক্রি: তিন দোকানিকে জরিমানা
রায়পুরে বেশী দামে এলপিজি গ্যাস বিক্রি: তিন দোকানিকে জরিমানা

‎সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে লক্ষীপুরের রায়পুর উপজেলায় মোবাইল Read more

কপোতাক্ষ-সাগরদাড়ি ট্রেনের স্টপেজ চেয়ে মানববন্ধন
কপোতাক্ষ-সাগরদাড়ি ট্রেনের স্টপেজ চেয়ে মানববন্ধন

চুয়াডাঙ্গার দামুড়হুদার একমাত্র ইতিহাস সমৃদ্ধ ঐতিহ্যবাহী জয়রামপুর রেলওয়ে স্টেশনের সার্বিক উন্নয়ন ও কপোতাক্ষ, সাগরদাড়ি আন্তঃনগর ট্রেনের আপ ডাউন স্টপেজের দাবিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন