জলজ জীববৈচিত্র্যকে রক্ষায় চায়না দুয়ারি জাল বন্ধের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় পৌরসভার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের জেলা প্রশাসকের মাধ্যমে  সৈয়দ রিজওয়ানা হাসান মাননীয় উপদেষ্টা  পরিবেশ, বন ও  জলবায়ু পরিবর্তন মন্ত্রণায়লয় ও পানি সম্পদ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এঁর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।এগ্রোইকোলজি ফান্ড‘র সহযোগিতায় নেত্রকোনা জেলা গ্রিন কোয়ালিশন, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এসব কর্মসূচির আয়োজন করে।মানববন্ধনে আলোচনায় অংশ নেন, ‘প্রকৃতি বাঁচাও’ আন্দোলনের সভাপতি তানভীন জাহান চৌধুরী, জেলে সংগঠক ‘জানমা’র সভাপতি যোগেশ চন্দ্র দাস, জেলা ‘গ্রিন কোয়ালিশন’ এর সহসভাপতি সাংবাদিক আলপনা বেগম, সেভ দা এনিমেলস অব সুসং এর সভাপতি রিফাত আহমেদ রাসেল, সাংবাদিক মির্জা হৃদয় সাগর, লেখক গবেষক সোহরাব উদ্দিন আকন্দ, সমাজকর্মী মৃনালকান্তি চক্রবর্তী, বারসিকের আঞ্চলিক সমন্বকারী পরিবেশ কর্মী  মো. অহিদুর রহমান প্রমুখ।বক্তরা বলেন, ‘হাওরের জনমানুষের জন্য চায়না দুয়ারি জাল এখন একটি আতঙ্ক। চায়না দুয়ারি জলজ জীববৈচিত্র্যকে মারাত্মকভাবে ধ্বংস করে, বিশেষ করে ছোট মাছ, মাছের পোনা, চিংড়ি,মাটির ডিম, কচ্ছপ, ব্যাঙ,  এবং কাঁকড়াসহ অন্যান্য জলজ প্রাণী এর ফাঁদে আটকা পড়ে মারা যায়। চায়না দোয়ারি জাল অবৈধ এবং সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও, এর ব্যবহার দিন দিন বাড়ছে।’মানববন্ধন শেষে নেত্রকোনা জেলা প্রশাসকের মাধ্যমে পরিবেশ, বন ও  জলবায়ু পরিবর্তন মন্ত্রণায়লয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে হালি পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত কৃষক
ফরিদপুরে হালি পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত কৃষক

পেঁয়াজের রাজধানী হিসেবে পরিচিত ফরিদপুরের সালথা উপজেলায় ফসলি জমিতে হালি পেঁয়াজের চারা রোপণের ধুম পড়েছে। শীত ও ঘন কুয়াশা উপেক্ষা Read more

রিয়াল মাদ্রিদের দুশ্চিন্তা বাড়িয়ে হাসপাতালে এমবাপে
রিয়াল মাদ্রিদের দুশ্চিন্তা বাড়িয়ে হাসপাতালে এমবাপে

ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে গতকাল (বুধবার) সৌদি আরবের ক্লাব আল-হিলালের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগমুহূর্তে অসুস্থ হয়ে পড়ায় সেই Read more

কালকিনিতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মুখ খুললেই হত্যার হুমকি
কালকিনিতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মুখ খুললেই হত্যার হুমকি

মাদারীপুরের কালকিনিতে নাকের সামনে চেতনানাশক দিয়ে ৮ বছরের এক শিশুকে অচেতন করে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনা কাউকে বললে Read more

১০৩ বছর বয়সে চলে গেলেন নোবেল বিজয়ী চেন নিং ইয়াং
১০৩ বছর বয়সে চলে গেলেন নোবেল বিজয়ী চেন নিং ইয়াং

বিশ্বের অন্যতম বিখ্যাত পদার্থবিদ এবং নোবেল পুরস্কার বিজয়ী চেন নিং ইয়াং ১০৩ বছর বয়সে মারা গেছেন। ১৮ অক্টোবর বেইজিংয়ে তার Read more

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত যুবক, শেষমেশ আত্মহত্যা
অনলাইন জুয়ায় সর্বস্বান্ত যুবক, শেষমেশ আত্মহত্যা

যশোরে অনলাইন জুয়ার ফাঁদে পড়ে হৃদয় (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন