সিলেট-ঢাকা-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চালুসহ ৯ দফা বাস্তাবায়নের দাবিতে ১ নভেম্বর সিলেট বিভাগে রেলপথ অবরোধ সফল করার লক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলজংশনে এ মানববন্ধনের আয়োজন করে ‘৯ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন’ শায়েস্তাগঞ্জ।দাবি গুলো হচ্ছে- সিলেট-আখাউড়া রেলপথ সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীতকরণ, সিলেট-আখাউড়া সেকশেনে একটি লোকাল ট্রেন চালু, সিলেট-আখাউড়া সেকশনে সব বন্ধ স্টেশন চালুকরন, শায়েস্তাগঞ্জ, কুলাউড়া জংশনে আন্তুনগর ট্রেনে বরাদ্দকৃত আসন সংখ্যা বৃদ্ধি, সিলেট-ঢাকাগামী কালনী ও পারাবত ট্রেনের আযমপুরের পর ঢাকা অভিমুখে সব স্টেশনের যাত্রা বিরতী প্রত্যাহার, সিলেটের সঙ্গে চলাচলকারী ট্রেনের সিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করা, যাত্রীদের চাহিদার অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা এবং শায়েস্তাগঞ্জ-বাল্লা রেলপথ সংস্কার করে পুনরায় ট্রেন চালু করা।মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন, সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন। উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, কুলাউড়া জংশনের ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম, সমন্বয়ক খালেদ পারভেজ বখস, সমন্বয়ক এইচ ডি রুবেল, সিনিয়র সাংবাদিক শাহ হুমায়ূন কবীর, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, সাংবাদিক হামিদুল হক বুলবুল, যুবদল নেতা পারভেজ আহমেদ, ছাত্রদল নেতা রিফাত প্রমুখ।বক্তরা মানববন্ধনে সংহতি প্রকাশ করে বলেন, ‘দাবিগুলো আগামী ৩১ অক্টোবরের মধ্যে মেনে নিতে হবে, অন্যথায় ১ নভেম্বর সিলেট বিভাগের শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, শমসেরনগর, কুলাউড়া, মাইজগাও ও সিলেট রেল স্টেশনে একযোগে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করা হবে ‘ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ১ হাজার ৯৯০ প্যাকেট নিষিদ্ধ ফুরাডান ধ্বংস
সিরাজগঞ্জে ১ হাজার ৯৯০ প্যাকেট নিষিদ্ধ ফুরাডান ধ্বংস

সিরাজগঞ্জের কাজীপুরে নিষিদ্ধ কীটনাশক ফুরাডান জব্দের পর ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এসব কীটনাশক Read more

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯ সদস্যের প্রতিনিধি দল। আজ শনিবার (২৬ এপ্রিল) সকাল Read more

রাজবাড়ীতে শিক্ষককের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন
রাজবাড়ীতে শিক্ষককের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের সামলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারের Read more

চার অতিরিক্ত ডিআইজিকে বদলি
চার অতিরিক্ত ডিআইজিকে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত চারজন ডিআইজিকে বদলি করা হয়েছে। রোববার (১৫ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত Read more

কূপ খননকারীর শাস্তি চান সাজিদের মা
কূপ খননকারীর শাস্তি চান সাজিদের মা

রাজশাহীর তানোরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর উদ্ধার করা শিশু সাজিদ বেঁচে নেই। তার এমন মৃত্যুর ঘটনায় গর্ত Read more

সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর ৬ সহযোগী গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর ৬ সহযোগী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও এক ডজন মামলার আসামি সাহেব আলীর ঘনিষ্ঠ ৬ সহযোগীকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন