ফুটবল দুনিয়ায় বয়স কেবল একটি সংখ্যা। এর জীবন্ত প্রমাণ লামিনে ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনার জার্সিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সম্ভাবনাময় তারকা হিসেবে। মাঠে পারফরম্যান্সে আলো কাড়লেও এবার শিরোনামে এসেছেন মাঠের বাইরের খবর নিয়ে। নিজ শহর বার্সেলোনায় কিনছেন এক প্রাসাদসম বাড়ি।স্পেনের সংবাদমাধ্যম এল পাইস জানিয়েছে, ইয়ামাল প্রায় ১ কোটি ১০ লাখ ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ১৫৬ কোটি ৬৭ লাখ) ব্যয়ে এই বিলাসবহুল সম্পত্তি কিনতে যাচ্ছেন।বাড়িটি শুধু দামেই নয়, ইতিহাসেও সমৃদ্ধ। একসময় এখানে বাস করতেন বার্সেলোনার সাবেক তারকা জেরার্ড পিকে ও কলম্বিয়ান পপ–তারকা শাকিরা। ২০১২ সালে নির্মিত এই বাড়িতে এক দশকেরও বেশি সময় ছিলেন তারা, ২০২২ সালে বিচ্ছেদের পর বাড়িটি বিক্রির জন্য তোলা হয়।প্রায় ৩,৮০০ বর্গমিটার আয়তনের প্রাসাদটি যেন ছোটখাটো রাজপ্রাসাদই বলা চলে। রয়েছে ইনডোর ও আউটডোর সুইমিং পুল, আধুনিক জিমনেশিয়াম, টেনিস কোর্ট, রেকর্ডিং স্টুডিওসহ তিনটি ভবন—একটি মূল বাড়ি ও দুটি আলাদা আবাসন। শুরুতে এর মূল্য ধরা হয়েছিল ১ কোটি ৪০ লাখ ইউরো, তবে একটি অংশ বিক্রি হয়ে যাওয়ায় দাম কমে ১ কোটি ১০ লাখ ইউরোতে নেমে আসে।এদিকে সূত্রের বরাত দিয়ে গোল ডট কম বলছে, ইয়ামাল বাড়িটি কিনে নিজের পছন্দ অনুযায়ী সাজাতে চান। সংস্কারকাজেও বড় অঙ্কের বিনিয়োগ করতে রাজি তিনি।মাঠের বাইরের এই বিলাসী কেনাকাটার পেছনে কারণও আছে যথেষ্ট। সম্প্রতি বার্সেলোনার সঙ্গে নতুন ছয় বছরের চুক্তি করেছেন ইয়ামাল। এতে তার বার্ষিক আয় দাঁড়াবে প্রায় ৩ কোটি ইউরো, যা পূর্ণ মেয়াদে হলে মোট ১৮ কোটি ইউরো (প্রায় ২,৫৬০ কোটি টাকা) ছাড়াতে পারে।শুধু ক্লাবের বেতন নয়, বড় বড় ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকেও মোটা অঙ্কের অর্থ পাচ্ছেন তিনি। ফোর্বস ম্যাগাজিনের হিসাবে, ইয়ামালের বার্ষিক আয় বর্তমানে প্রায় ৩ কোটি ৭০ লাখ ইউরো, যা তাকে বিশ্বের সর্বাধিক আয় করা তরুণ ফুটবলারের তালিকায় জায়গা করে দিতে পারে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের বিক্ষোভ
কিশোরগঞ্জে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ Read more

আগামীকাল থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
আগামীকাল থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

আগামীকাল শুক্রবার থেকে নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন Read more

বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে
বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে

বিশ্বকাপের উত্তাপ ছড়াতে এখনো কয়েক মাস বাকি। তবে তার আগেই দেশের ফুটবলপ্রেমীদের মাঝে রোমাঞ্চ ছড়িয়ে দিতে ঢাকায় এসেছে বিশ্বকাপের সোনালী Read more

১৩ আগস্ট: নামাজের সময়সূচি
১৩ আগস্ট: নামাজের সময়সূচি

আজ বুধবার, ১৩ আগস্ট ২০২৫ ইংরেজি, ২৯ শ্রাবণ ১৪৩২ বাংলা, ১৮ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

আমার বাচ্চার দাদা-দাদিও কী এক্স হয়ে গিয়েছেন, প্রশ্ন পরীমণির
আমার বাচ্চার দাদা-দাদিও কী এক্স হয়ে গিয়েছেন, প্রশ্ন পরীমণির

কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অধিক আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। কারণ, নিজের ইচ্ছায় বাঁচেন এই নায়িকা। ফলে Read more

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

খনি শ্রমিকদের সঙ্গে চলমান অস্থিরতা ও বিশৃঙ্খল পরিস্থিতিতে দেশের একমাত্র উৎপাদনশীল পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়ার সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন