ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যার তদন্তকে কেন্দ্র করে প্রশাসনের বিরুদ্ধে দেওয়া অভিযোগের সত্যতা প্রমাণ করতে দুই শিক্ষার্থীকে শোকজ নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা হলেন জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ইবি শাখা সেক্রেটারি মো. এস এম শামীম এবং ইসলামি ছাত্র আন্দোলনের শাখা সভাপতি ইসমাঈল হোসেন রাহাত।সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কর্তৃক স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এ নোটিশ জারি করা হয়।শোকজ নোটিশ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর (২০২৫) এক মিছিল শেষে শহীদ সাজিদ আব্দুল্লাহর হত্যা বিষয়ে তারা উল্লেখ করেন, ‘হত্যাকারীর বিষয়ে প্রশাসন অবগত থাকার পরেও ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল হবে বলে তাদেরকে গ্রেফতারের অনুমতি দিচ্ছে না’। তাদের এ বক্তব্যে ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাদের এ বক্তব্যের উৎস ও কারণ ব্যাখ্যা করে লিখিতভাবে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রক্টর কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এর আগে ২৬ অক্টোবর সাজিদ হত্যার ১০০তম দিন উপলক্ষে আয়োজিত কর্মসূচি ‘প্রতীকী কফিন মিছিল’ শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ এনেছে তারা। এ সময় বক্তব্যে ইসমাঈল হোসেন রাহাত বলেন, ‘শুনলাম ক্যাম্পাস অস্থিতিশীল হবে বলে প্রশাসন (বিশ্ববিদ্যালয়) তাদেরকে গ্রেফতারের অনুমতি দিচ্ছে না। কোন জুজুর ভয়ে প্রশাসন তাদেরকে গ্রেফতার করার অনুমতি দিচ্ছে না তা আমরা জানতে চাই।’জানতে চাইলে শাখা ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, ‘আমি পূর্বের বক্তার বক্তব্য কোট করেছি। আমার কাছে সোর্স জানা নেই। সন্দেহভাজনের ব্যাপার থেকে আলাপটা দিয়েছি। আমি বুঝাতে চেয়েছি—এটা যদি সত্য হয়ে থাকে তাহলে খুনিদের গ্রেফতারের জন্য প্রশাসন আমাদের পাশে পাবে।’শোকজ নোটিশ পাওয়ার পর ফেসবুক স্ট্যাটাসে রাহাত উল্লেখ করেন, ‘শোকজ নোটিশ ইস্যুতে আমি বিচলিত নই। তবে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও সাজিদের বিচারের দাবিতে কখনও পিছু হটছি না ইনশাআল্লাহ্!’এদিকে জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখা সেক্রেটারি এস এম শামীম বলেন, ‘আমার স্লিপ অব টাং হয়েছে, আমি দুঃখ প্রকাশ করছি।’ বক্তব্য কোট করার প্রসঙ্গে তিনি জানান, ‘কেউ যদি আমার বক্তব্য কোট করে তাহলে সেটা দূরদর্শীতার অভাব এবং এটা তার (রাহাত) উচিত হয়নি।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরায় বিমান বিধ্বস্ত: দুপুরে বোনের দাফন, রাতে ছোট ভাইয়ের মৃত্যু
উত্তরায় বিমান বিধ্বস্ত: দুপুরে বোনের দাফন, রাতে ছোট ভাইয়ের মৃত্যু

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুনে দগ্ধ হওয়া ভাই-বোন নাজিয়া তাবাসসুম নিঝুম (১৩) ও Read more

এটা নতুন ভারত, পারমাণবিক অস্ত্রের হুমকিতে ভয় পায় না: মোদি
এটা নতুন ভারত, পারমাণবিক অস্ত্রের হুমকিতে ভয় পায় না: মোদি

পারমাণবিক অস্ত্রের হুমকিতে নতুন ভারত ভয় পায় না বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার দাবি, পারমাণবিক হুমকিতে নতুন ভারত Read more

তালতলীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৪
তালতলীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৪

বরগুনার তালতলীতে একই সময়ে উপজেলা বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৪ জন আহত Read more

১২ কি.মি হেঁটে ত্রাণ পেয়ে নিরাপত্তারক্ষীর হাতে চুমু, এর পরই ইসরায়েলি সেনার গুলিতে মৃত্যু
১২ কি.মি হেঁটে ত্রাণ পেয়ে নিরাপত্তারক্ষীর হাতে চুমু, এর পরই  ইসরায়েলি সেনার গুলিতে মৃত্যু

খাদ্য সহায়তা পেতে দীর্ঘ ১২ কিলোমিটার পথ হেঁটে ত্রাণ কেন্দ্রে আসে গাজার বালক আমির। এত কষ্টের পর সফলও হয়েছিল সে। Read more

‘নির্বাচনকে বানচাল করার মতো কোনও শক্তি পৃথিবীতে নেই’
‘নির্বাচনকে বানচাল করার মতো কোনও শক্তি পৃথিবীতে নেই’

আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।শুক্রবার (১২ Read more

নির্বাচন নিয়ে যারা সংশয় ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর: প্রেস সচিব
নির্বাচন নিয়ে যারা সংশয় ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে নির্বাচনী জোয়ার চলছে। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, ভোট চাইছেন, মিছিল হচ্ছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন