তিন মাসের জন্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে বিএনপির দলীয় সব পদ স্থগিত করা হয়েছে। গত ২৬ আগস্ট দল থেকে বিষয়টি জানানো হয়। অথচ সেই স্থগিতাদেশ প্রত্যাহারের আগেই বিএনপির গুলশান কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠকে ডাক পেলেন ফজলুর রহমান।রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন ফজলুর রহমান।বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি সোমবার (২৭ অক্টোবর) একটি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফজলুর রহমান। তবে পদ স্থগিত হওয়া সত্ত্বেও বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।উল্লেখ্য, পদ স্থগিতের আগে ২৪ আগস্ট ফজলুর রহমানের নামে কারণ দর্শানোর নোটিশ জারি করে বিএনপি। নোটিশের লিখিত জবাব না দিয়ে তিনি সময় বাড়ানোর আবেদন করেন, যা বিবেচনায় নিয়ে আরও ২৪ ঘণ্টা সময় বাড়ানো হয়। পরে তিনি নোটিশের জবাব দিলেও তা দলীয় হাইকমান্ডকে সন্তুষ্ট করতে পারেনি। ফলস্বরূপ, অ্যাডভোকেট ফজলুর রহমানের সব দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চালু হতে পারে মালয়েশিয়ার ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চালু হতে পারে মালয়েশিয়ার ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা চালুর সম্ভাবনা রয়েছে। আশা করা হচ্ছে, এটি চালু হলে দেশটিতে হাজারো শিক্ষার্থী Read more

সম্পর্ক ঠিক না রাখায় প্রাক্তন প্রেমিকার ওপর স্কুটি উঠিয়ে দিল যুবক
সম্পর্ক ঠিক না রাখায় প্রাক্তন প্রেমিকার ওপর স্কুটি উঠিয়ে দিল যুবক

ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগানোর জন্য প্রেমিকাকে জোর করছিলেন এক প্রাক্তন প্রেমিক। কিন্তু তা মানতে অস্বীকৃতি জানান প্রেমিকা। সেই ক্ষোভ Read more

উল্লাপাড়ায় জামায়াত-শিবিরকে অবাঞ্ছিত ঘোষণা করে বিএনপির বিক্ষোভ
উল্লাপাড়ায় জামায়াত-শিবিরকে অবাঞ্ছিত ঘোষণা করে বিএনপির বিক্ষোভ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের ওপর জামায়াতের নেতাকর্মীদের হামলার ঘটনায় জড়িত হাফিজুর রহমান (৩৪)  কে গ্রেপ্তার Read more

নবীগঞ্জে টমটম-সিএনজি ভাড়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত
নবীগঞ্জে টমটম-সিএনজি ভাড়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত

হবিগঞ্জের নবীগঞ্জে টমটম ও সিএনজি ভাড়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে পূর্বঘোষণার মাধ্যমে চার গ্রামের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার Read more

গাজায় গণহত্যা ঠেকাতে ইউরোপ কিছুই করছে না: স্পেনের প্রধানমন্ত্রী
গাজায় গণহত্যা ঠেকাতে ইউরোপ কিছুই করছে না: স্পেনের প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের গাজায় গণহত্যা ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন যথেষ্ট কিছু করছে না বলে অভিযোগ করেছে স্পেন।বুধবার (০৯ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই Read more

১৪ কোটি ৭৭ লাখ টাকা বাজেট বাড়লো হাবিপ্রবির, বরাদ্দ কম স্বাস্থ্যখাতে
১৪ কোটি ৭৭ লাখ টাকা বাজেট বাড়লো হাবিপ্রবির, বরাদ্দ কম স্বাস্থ্যখাতে

২০২৫-২৬ অর্থবছরের জন্য হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) মোট ১৩১ কোটি ৯৭ লাখ টাকার বাজেট পেয়েছে, যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন