বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়েখ আল্লামা মামুনুল হক বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর অতিক্রম করলেও দেশের শিক্ষাব্যবস্থা এখনও কাঙ্ক্ষিত উন্নয়নের মাইলফলকে পৌঁছাতে পারেনি। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, প্রাথমিক স্তরের ইসলামী শিক্ষার মান অত্যন্ত নিম্ন স্তরে থাকায় শিক্ষিত প্রজন্মের মধ্যে দ্বীন, নবী ও কোরআন সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি হচ্ছে, যা জাতির জন্য বিপদসঙ্কেত হিসেবে কাজ করতে পারে।তিনি আরও বলেন, একটি শক্তিশালী ও আদর্শ জাতি গঠনের জন্য ইসলামী মূল্যবোধে ভিত্তিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দ্বীনি শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ ও যোগ্য নাগরিক গঠন সম্ভব নয়।সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়নের বালার বাজারে অবস্থিত শরীয়াতুন হাবিব দারুল উলুম কওমি মাদরাসার নতুন একাডেমিক ভবন উদ্বোধন এবং বিশেষ দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তৃতা দেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও মাদরাসার প্রতিষ্ঠাতা শফিকুর রহমান কিরন, জামিয়া মোহাম্মদীয়া আরাবিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ফয়সাল, এবং জামিয়া আরাবিয়া মাদরাসার শাইখুল হাদিস মাওলানা মুফতি জাকির উল্লাহ।অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মান উন্নয়ন, নতুন প্রজন্মের মাঝে ইসলামী মূল্যবোধ স্থাপন এবং সমাজকে নৈতিক ভিত্তিতে গড়ে তোলার আহ্বান জানান। শেষপর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জ ঘটনায় কড়া বার্তা অন্তবর্তীকালীন সরকারের
গোপালগঞ্জ ঘটনায় কড়া বার্তা অন্তবর্তীকালীন সরকারের

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে সহিংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (১৬ জুলাই) বিকেলে সরকারের প্রেস Read more

নরসিংদীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালকসহ নিহত ৩
নরসিংদীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালকসহ নিহত ৩

নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ নিহত হয়েছেন ৩ জন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট Read more

গবি শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন
গবি শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আইন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সামিউল ইসলাম মুন্নার বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা অভিযোগ উল্লেখ করে Read more

গলাচিপায় ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার
গলাচিপায় ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর ও পানপট্টি ইউনিয়নের সংযোগ খালের ওপর নির্মিত বারো কানিয়া বাড়ি সেতুটি এখন মানুষের জন্য Read more

ইসরায়েল বাহিনির বোমাবর্ষণে গাজায় নিহত আরও ৭৩, নিশ্চিহ্ন পুরো পরিবার
ইসরায়েল বাহিনির বোমাবর্ষণে গাজায় নিহত আরও ৭৩, নিশ্চিহ্ন পুরো পরিবার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের অমানবিক বোমাবর্ষণে একদিনে কমপক্ষে আরও ৭৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে কেবল গাজা সিটিতেই নিহত হয়েছেন Read more

জাজিরায় মুহুর্মুহু হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জাজিরায় মুহুর্মুহু হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনার প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীকে র‍্যাব-৮ এবং র‍্যাব-৩ এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন