চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় খানখানাবাদ ইউনিয়নে বেড়িবাঁধ নির্মাণে সাগরের লবণাক্ত পানি ব্যবহার করে বালি উত্তোলনের অভিযোগ উঠেছে। প্রশাসনের সতর্কবার্তা ও এলাকাবাসীর তীব্র প্রতিবাদের পরও একটি প্রভাবশালী মহল গোপনে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, বেড়িবাঁধ নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল) প্রশাসনের হুশিয়ারির পর কাজ বন্ধ রাখলেও পরবর্তীতে রাতের আঁধারে পুনরায় বালি উত্তোলন শুরু করে। অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতাদের প্রভাবে ২-৩টি প্রতিষ্ঠানের মাধ্যমে সাগরের লবণাক্ত পানি ব্যবহার করে অবৈধভাবে বালি উত্তোলন অব্যাহত রাখা হচ্ছে। এতে পুরো এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।সোমবার (২৮ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন। এসময় একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন বলেন, ‘অবৈধভাবে লবণাক্ত পানি দিয়ে বালি উত্তোলনের অভিযোগে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান পিডিএল-এর ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এছাড়া বেড়িবাঁধ নির্মাণ সংক্রান্ত সকল কার্যক্রম আপাতত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’অভিযোগ রয়েছে, জব্দ করা ড্রেজারটি স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান তালুকদার ট্রেডিং-এর মালিকানাধীন। তবে বিষয়টি অস্বীকার করেছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ কাইদুল ওয়াদুদ জিহান। তিনি বলেন, ‘আমাদের কোনো ড্রেজার জব্দ হয়নি। ফেসবুকে কিছু সাংবাদিক আমাদের প্রতিষ্ঠানের নামে গুজব ও বদনাম ছড়াচ্ছে।’এলাকাবাসীর অভিযোগ, লবণাক্ত বালি দিয়ে বেড়িবাঁধ নির্মাণ করলে প্রকল্পটি দীর্ঘস্থায়ী হবে না এবং আশপাশের কৃষিজমি, পুকুর ও ঘের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা অবৈধভাবে লবণাক্ত বালি ব্যবহারের বিরুদ্ধে দ্রুত ও কঠোর প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর লক্ষ্মীপুরের সেই বিতর্কিত এসআইকে বদলি
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর লক্ষ্মীপুরের সেই বিতর্কিত এসআইকে বদলি

"যুবলীগ নেতার পক্ষে 'দায়সারা' তদন্ত প্রতিবেদন এসআই মোস্তফার!"—শিরোনামে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর অবশেষে লক্ষ্মীপুর সদর মডেল থানার বিতর্কিত উপপরিদর্শক Read more

ট্রাম্পকে প্রধান করে অলিম্পিকের বিশেষ টাস্ক ফোর্স গঠন
ট্রাম্পকে প্রধান করে অলিম্পিকের বিশেষ টাস্ক ফোর্স গঠন

২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস সামনে রেখে নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Read more

স্থল অভিযানের প্রস্তুতির মধ্যেই যুদ্ধ বন্ধে বৈঠকে বসছে ৪ দেশ
স্থল অভিযানের প্রস্তুতির মধ্যেই যুদ্ধ বন্ধে বৈঠকে বসছে ৪ দেশ

মধ্যপ্রাচ্যে যেকোনো ভবিষ্যৎ শান্তি আলোচনায় উপসাগরীয় দেশগুলো নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। এ লক্ষ্যে রোববার ইসলামাবাদে বৈঠকে বসতে যাচ্ছেন তুরস্ক, Read more

শনিবার বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম
শনিবার বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শনিবার (০৬ সেপ্টেম্বর) দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানিসহ বন্দর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন