হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঘুমন্ত অবস্থায় মেয়েকে কুপিয়ে হত্যা করেছেন এক পিতা। সোমবার (২৭ অক্টোবর) উপজেলার করগাঁও ইউনিয়নের কুড়িশাইল বেগমপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।নিহতের নাম পূর্ণিমা রানী দাস (২৫)। তিনি একই গ্রামের মতিলাল দাসের মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ণিমার স্বামীর বাড়ি বানিয়াচং উপজেলার ছন্দলপুর গ্রামে। তার চলাফেরা ও আচরনে অস্বাভাবিকতার অভিযোগে প্রায় ছয় মাস পূর্বে তাকে স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকেই তিনি বাবার বাড়িতে বসবাস করছিলেন। পূর্ণিমার চলাফেরা ও আচরণ নিয়ে পরিবার ও এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ছিল। সোমবার সকালে পূর্ণিমা নিজ কক্ষে ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় পিতা মতিলাল দাস দা দিয়ে তার গলায় কোপ দেন। আহত অবস্থায় তিনি নিজেই গ্রাম পুলিশের সহায়তায় মেয়েকে হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুবরণ করে।পুলিশ খবর পেয়ে মতিলালকে আটক করে। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয়রা জানান, মতিলাল দাস একজন ধর্মপ্রাণ ব্যক্তি। তিনি নিয়মিত ধর্মীয় সংগীত পরিবেশন করেন ও গীতা পাঠ করেন। মেয়ের আচরণে দীর্ঘদিন ধরে মানসিক কষ্টে ভুগছিলেন তিনি।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান বলেন, ‘মানসিক যন্ত্রণার কারনেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত পিতাকে আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।’এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের ভেনিজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
ফের ভেনিজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সেনারা আন্তর্জাতিক জলসীমায় ভেনিজুয়েলা থেকে আসা একটি মাদকবাহী নৌযানে হামলা চালিয়েছে। এতে তিনজন নিহত Read more

পাবনায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ
পাবনায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

পাবনার চাটমোহর উপজেলার পল্লীতে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক শিশু ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার Read more

নতুন মামলায় গ্রেপ্তার রাশেদ, ইনু, পলক
নতুন মামলায় গ্রেপ্তার রাশেদ, ইনু, পলক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর কদমতলী থানা এলাকায় শিক্ষার্থী মাহাদী হাসান পান্থ (১৮) হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক Read more

ডিসির আগমনে স্কুল মাঠে রাতারাতি সড়ক নির্মাণ
ডিসির আগমনে স্কুল মাঠে রাতারাতি সড়ক নির্মাণ

বাঁশখালীতে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের আগমন উপলক্ষে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠেই রাতারাতি নির্মাণ করা Read more

দুবাই থেকে ফিরে ৩ দিনেই না ফেরার দেশে বাদল মিয়া
দুবাই থেকে ফিরে ৩ দিনেই না ফেরার দেশে বাদল মিয়া

ধীর্ঘ ১৭ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে প্রবাস জীবন অতিবাহিত করছিলেন পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের বাসিন্দা বাদল মিয়া। Read more

‘তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দেওয়া কথা রাখেননি শেখ হাসিনা’
‘তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দেওয়া কথা রাখেননি শেখ হাসিনা’

বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন