বাংলাদেশ রেলওয়ে সাবেক সরকারের সময়ে দোহাজারী-কক্সবাজার রেলপথ স্থাপন করে। কক্সবাজারের চকরিয়া রেলওয়ে স্টেশন ৬ উপজেলার গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের সংযোগ সড়কের সাথে যুক্ত হওয়ায় এটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। ফলে এটি যাত্রীদের জন্য সাচ্ছন্দ্যের একটি যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার সম্ভাবনা রয়েছে।এই স্টেশনে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী লোকাল ট্রেন থামলেও ঢাকা থেকে ছেড়ে আসা কিংবা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলো না থামানোর কারণে এই অঞ্চলের লোকজনের যাতায়াতের ক্ষেত্রে চরমভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে।চকরিয়ায় আন্তঃনগর ট্রেনের বিরতির দাবিতে ২৬ অক্টোবর (রবিবার) রেল উপদেষ্টা বরাবরে চিঠি পাঠিয়েছেন সাংবাদিক সাঈদী আকবর ফয়সাল ও জাতীয় নাগরিক পার্টি চকরিয়া উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী খাইরুল হাসান।সূত্রে জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী আন্তঃনগর রেলে ভ্রমণের জন্য জেলার মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, চকরিয়া ও পার্শ্ববর্তী বান্দরবান জেলার লামা ও আলীকদম উপজেলার বাসিন্দাদের চকরিয়ায় এসে উল্টোপথে কক্সবাজার রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে হয়। যা কষ্টসাধ্য ও সময়ের অপচয় হয়। বৃহত্তর জনসাধারণের সুবিধার্তে চকরিয়া স্টেশনে ২ থেকে ৩ মিনিট যাত্রা বিরতি দেওয়ার ব্যবস্থা নিতে রেল উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তারা।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একতরফা সিদ্ধান্তে টোল বন্ধ, ক্ষতিপূরণ চান ইজারাদার
একতরফা সিদ্ধান্তে টোল বন্ধ, ক্ষতিপূরণ চান ইজারাদার

পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীর উপর নির্মিত গুরুত্বপূর্ণ চতুর্থ চীন-বাংলাদেশ মৈত্রী সেতুটি প্রায় তিন বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে ২০২৪ সালের Read more

প্রায় ৩ লাখ ইয়াবা ফেলে সাঁতরে মিয়ানমার পালাল পাচারকারী
প্রায় ৩ লাখ ইয়াবা ফেলে সাঁতরে মিয়ানমার পালাল পাচারকারী

কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ৬৪ বিজিবি সদস্যরা ২ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করেছেন। এ সময় বিজিবির উপস্থিতি টের Read more

নোবেল শান্তি পুরস্কারের অনুষ্ঠানে যাচ্ছেন না মাচাদো
নোবেল শান্তি পুরস্কারের অনুষ্ঠানে যাচ্ছেন না মাচাদো

শান্তিতে নোবেল জয়ী মারিয়া কোরিনা মাচাদো পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাচ্ছেন না। এমনটা জানিয়েছেন তাঁর রাজনৈতিক দলের প্রতিনিধিরা। নরওয়ের অসলোতে স্থানীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন