যুক্তরাষ্ট্রে অবৈধ পথে ঢোকার অভিযোগে আরও ৫৪ ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এসব ভারতীয় অবৈধভাবে দেশটিতে বসবাস করছিলেন। সোমবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।রোববার পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, ভারতে ফেরত পাঠানো সবাই ‘ডংকি রুট’ নামে পরিচিত অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। সম্প্রতি তারা সবাই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।পুলিশের তথ্য মতে, ফেরত পাঠানোদের মধ্যে ১৬ জনই হরিয়ানার করনাল জেলার বাসিন্দা। এছাড়া ১৫ জন কাইথালের এবং ৫ জন আম্বালার বাসিন্দাও রয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত এসব ভারতীয়র বেশিরভাগের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।করনাল পুলিশ জানায়, সবাইকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে এবং কোনো দালালের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়নি। করনালের ডিএসপি সন্দীপ কুমার বলেন, “আজ আরও কিছু ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে হরিয়ানার ৫০ জন। কেবল করনাল জেলা থেকেই রয়েছেন ১৬ জন। সবাই ‘ডংকি রুটে’ যুক্তরাষ্ট্রে ঢুকেছিল, কিন্তু আজ ফেরত এসেছে।”তিনি বলেন, পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে এবং কেউ যেন অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা না করে সে বিষয়ে সতর্ক করা হয়েছে।সন্দীপ কুমার আরও বলেন, “অবৈধ পথে বিদেশে যাওয়া বিপজ্জনক এবং ভবিষ্যতে বড় ধরনের সমস্যার কারণ হতে পারে। তদন্ত চলছে, কারও বিরুদ্ধে অপরাধমূলক রেকর্ড থাকলে তা তদন্তেই ধরা পড়বে।”উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত পাঠানো হচ্ছে বিপুল সংখ্যক অবৈধ ভারতীয়কে। এ বছরই শত শত ভারতীয়কে দেশটিতে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, যারা বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করছে বা অভিবাসন আইন ভঙ্গ করছে, তাদের নিয়মিতভাবেই বহিষ্কার করা হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাতকানিয়ায় বাউন্ডারি নির্মাণকে কেন্দ্র করে টমটম চালক খুন
সাতকানিয়ায় বাউন্ডারি নির্মাণকে কেন্দ্র করে টমটম চালক খুন

চট্টগ্রামের সাতকানিয়ায় বাউন্ডারি ওয়াল নির্মাণকে কেন্দ্র করে এক টমটম চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাউন্ডারি নির্মাণকে কেন্দ্র করে দফায় দফায় Read more

দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার প্রত্যাশা ড. ইউনূসের
দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার প্রত্যাশা ড. ইউনূসের

দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর Read more

১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রসচিবরা বৈঠকে বসছেন আজ
১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রসচিবরা বৈঠকে বসছেন আজ

প্রায় ১৫ বছর পর সরাসরি পররাষ্ট্রসচিব পর্যায়ের কূটনৈতিক আলোচনায় বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত Read more

৭টি সিগারেট খাওয়ার সমান দূষণে জর্জরিত দিল্লির বাতাস
৭টি সিগারেট খাওয়ার সমান দূষণে জর্জরিত দিল্লির বাতাস

সোমবার ফের ‘ভীষণ খারাপ’ পর্যায়ে পৌঁছল দিল্লির বাতাসের গুণগত মান। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি)-এর মতে, দিনে সাতটার বেশি সিগারেট Read more

কিশোরগঞ্জে হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে কর্মচারীর ধর্ষণ মামলা
কিশোরগঞ্জে হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে কর্মচারীর ধর্ষণ মামলা

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকারের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন Read more

ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা
ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা করেছেন বিক্ষোভকারীরা।বুধবার দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন