চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) বিকেলে করেরহাট-রামগড় সড়কের ফরেস্ট অফিসের মুখে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, ফটিকছড়ির মোহাম্মদপুর এলাকার জাকির হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন (৪০) এবং তাঁর ছেলে মো. হোসাইন (১২)।এ ঘটনায় আনজু বেগম, নাহিদুল ইসলাম, মো. রাশেদ নামের আরও তিনজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, করেরহাট থেকে রামগড়গামী একটি সিএনজি অটোরিকশা ফরেস্ট অফিসের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জোরারগঞ্জ অফিসার ইনচার্জ আব্দুল হালিম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে।দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাগুরায় প্রেমের সম্পর্কের জেরে সংঘর্ষের ঘটনায় আহত পাঁচ
মাগুরায় প্রেমের সম্পর্কের জেরে সংঘর্ষের ঘটনায় আহত পাঁচ

মাগুরা সদর উপজেলার আঠারোখাদা গ্রামে প্রেমের সম্পর্কের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে এই সংঘর্ষের কারণে Read more

আকাশে মেঘ নেই, মাঠে নেই জল: ফুলবাড়ীর চাষিদের হাহাকার
আকাশে মেঘ নেই, মাঠে নেই জল: ফুলবাড়ীর চাষিদের হাহাকার

দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভরা বর্ষাকালেও খরা, চরম দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষিরা। চলছে আষাঢ় মাস। বর্ষার ভরা মৌসুম। তবুও Read more

লামায় ৭৮১ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ
লামায় ৭৮১ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার চেয়ারম্যান পাড়ায় ৭৮১ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। কোরবানির ঈদ সৃষ্টিকর্তার হুকুম পালন ও Read more

অর্থনীতিতে নোবেল পেলেন ৩ অর্থনীতিবিদ
অর্থনীতিতে নোবেল পেলেন ৩ অর্থনীতিবিদ

চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরষ্কার পেয়েছেন ৩ অর্থনীতিবিদ। তারা হলেন- জোয়েল মোকির, ফিলিপ আঘিয়ন এবং পিটার হাউইট। উদ্ভাবন-চালিত অর্থনৈতিক প্রবৃদ্ধি Read more

এবার মধ্য গাজা খালি করার নির্দেশ দিলো ইসরায়েল
এবার মধ্য গাজা খালি করার নির্দেশ দিলো ইসরায়েল

ফিলিস্তিনের মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নতুন নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সেখানে আগে থেকেই হাজার হাজার গাজাবাসী Read more

এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ

উগান্ডার বিরোধী দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ববি ওয়াইনকে তার বাড়ি থেকে সামরিক হেলিকপ্টারে করে ‘জোরপূর্বক অজ্ঞাত স্থানে’ নিয়ে যাওয়া হয়েছে। তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন