রাজধানীর বিভিন্ন স্থানের বাতাসে গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়ছেন সংশ্লিষ্ট এলাকার অনেকে। তবে এই ঘটনায় জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।শনিবার (২৫ অক্টোবর) রাত থেকেই ঢাকার বিভিন্ন এলাকার বাতাসে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। জানা গেছে, রাজধানীর কুড়িল, বসুন্ধরা, মাটিকাটা গেট, উত্তরা, আশকোনা, ভাষানটেক, দক্ষিণখানসহ বিভিন্ন এলাকার বাতাসে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে।তিতাসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ এইচ এম মাছউদুর রহমান বলেন, ঢাকার বিভিন্ন স্থানে পাইপলাইন সংস্কারের কাজ চলছে। সংস্কার কাজের সময় পাইপলাইনে এক ধরনের রাসায়নিক পদার্থ দেওয়া হয়। এর কারণে গন্ধ ছড়াতে পারে। আবার পাইপলাইন লিকেজের কারণেও অনেক সময় এমন গন্ধ ছড়ায়। এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কোন এলাকায় এমন সমস্যা হচ্ছে তা জানিয়ে তিতাসের হেল্পলাইনে ফোন দিলে আমাদের ইমার্জেন্সি রেসপন্স টিম সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যাবে।গ্যাস সংক্রান্ত যে কোনো সমস্যা বা অভিযোগ জানাতে ১৬৪৯৬ নম্বরে ফোন করা যেতে পারে। এটি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের হেল্পলাইন নম্বর।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তেল চুরির অভিযোগে সাজা: রংপুরে ট্যাংকলরী শ্রমিকদের অনির্দিষ্ট কর্মবিরতি
তেল চুরির অভিযোগে সাজা: রংপুরে ট্যাংকলরী শ্রমিকদের অনির্দিষ্ট কর্মবিরতি

নীলফামারীতে জ্বালানি তেল চুরির অভিযোগে তিন শ্রমিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ার প্রতিবাদে রংপুর বিভাগের আট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে Read more

মধ্যরাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত
মধ্যরাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার দিবাগত মধ্যরাত ২টা ২৪ Read more

এস আলমের ১১৩ কোটি টাকা অবরুদ্ধ
এস আলমের ১১৩ কোটি টাকা অবরুদ্ধ

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্বার্থ-সংশ্লিষ্টদের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ইসলামী ব্যাংকের ৫৩টি Read more

২৩ মে: নামাজের সময়সূচি
২৩ মে: নামাজের সময়সূচি

কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। Read more

গৌরনদীতে অর্ধ কোটি টাকার অবৈধ চিংড়ির রেনু জব্দ, আটক ২
গৌরনদীতে অর্ধ কোটি টাকার অবৈধ চিংড়ির রেনু জব্দ, আটক ২

বরিশালের গৌরনদী উপজেলা সদরে শুক্রবার  মডেল থানা পুলিশ দুটি ট্রাকে পাচারকালে অর্ধ কোটি টাকার ৪০ ড্রাম অবৈধ চিংড়ির রেনু চালান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন