নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ নিহত হয়েছেন ৩ জন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর রাইনাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের রাইনাদী গ্রামের আজিজুল ইসলামে ছেলে সিয়াম মিয়া (২২), আলতাফ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮) ও রবিউল ইসলামের ছেলে অটো চালক ফাহিম মিয়া (৩০)। একই গ্রামে পাশিপাশি মহল্লায় বাড়ি নিহতদের।শুক্রবার সকালে রাইনাদী গ্রামে গিয়ে দেখা যায়, স্থানীয় কবস্থানের একই সারিতে তিন জনকে দাফন করার প্রস্তুতি চলছে। বাদ জুমার নামাজের পর জানাযা নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।এই মারাত্মক দুর্ঘটনায় পুরো গ্রাম শোকে পাথর হয়েছে, মানুষের মাঝে বিরাজ করছে চাপা ক্ষোভ।নিহতদের মাঝে সিয়াম অবিবাহিত, বাকি দুইজন বিবাহিত। নিহত অটো চালক ফাহিমের একটি কন্যা সন্তান রয়েছে। নিহতের স্বজনরা জানান, ‘রাতে ইজিবাইকে করে তারা তিনজন মাধবদীর থেকে রাইনাদী এলাকায় যাচ্ছিলেন। এসময় ইজিবাইকটি মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী দ্রুত গতির একটি বাস ইজিকাইককে চাপা দেয়। এসময় সিয়াম ঘটনাস্থলে নিহত হন। বাকি দুইজনকে গুরুত্বর আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান ফাহিম, অপরজন সাব্বিরকে ঢাকা মেডিকেল নেওয়া হলে সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, ‘দ্রুত গতির যাত্রীবাহি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ১জন এবং হাসপাতালে নেয়ার পর আরো দুইজন নিহত হয়েছে। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। দূর্ঘটনা কবলি বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছে বাসের চালক ও সহযোগী।’এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাবাসীরা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘এই দুর্ঘটনায় তিন তিন টি পরিবার আজ অন্ধকারে। একটি দুর্ঘটনা মানে একটি পরিবারের সারাজীবনের কান্না। আজকের ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, মহাসড়কে নিষিদ্ধ যানবাহনের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হোক, যাতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় সংসদে ভিপি হিসেবে লড়বেন Read more

এসএসসি পরীক্ষা দেওয়া হল না স্কুলছাত্র নাহিদের
এসএসসি পরীক্ষা দেওয়া হল না স্কুলছাত্র নাহিদের

মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত আগলামন উল্টে নাহিদ হোসেন (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত ও চালকসহ দুজন আহত হয়েছে।বুধবার Read more

নড়াইলে যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ১
নড়াইলে যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ১

নড়াইল সদর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। Read more

প্রতিদিন মাত্র ৩০ মিনিট ব্যায়ামে কমবে ক্যানসারের ঝুঁকি
প্রতিদিন মাত্র ৩০ মিনিট ব্যায়ামে কমবে ক্যানসারের ঝুঁকি

প্রতিদিন মাত্র আধঘণ্টা ব্যায়াম করলে ক্যানসারের ঝুঁকি ৩০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব—এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়ার এডিথ কোয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষণায়।গবেষণায় বলা হয়েছে, Read more

বেদখলকৃত ২ হল উদ্ধারে জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম
বেদখলকৃত ২ হল উদ্ধারে জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম

দীর্ঘদিন বেদখলে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সৈয়দ নজরুল ইসলাম হল এবং আব্দুর রহমান হল পুনরুদ্ধার ১০ দিনের আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন