বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে সংস্থাটি জানায়, আগামী কয়েক দিনে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি-বজ্রপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।শনিবার (২৫ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।রবিবার (২৬ অক্টোবর) সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক।মঙ্গলবার (২৮ অক্টোবর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থেকে শুষ্ক থাকতে পারে। ওই সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে জাল দলিল তৈরি করে জমি বিক্রি, গ্রেফতার ৪
ধামইরহাটে জাল দলিল তৈরি করে জমি বিক্রি, গ্রেফতার ৪

নওগাঁর ধামইরহাটে প্রতারণার মাধ্যমে জাল দলিল তৈরি করে জমি বিক্রির অভিযোগে চার জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩০ Read more

ঢাবি ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবে প্রক্টরিয়াল টিম
ঢাবি ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবে প্রক্টরিয়াল টিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের তিনটি হলে দুই শিফটে নিয়মিত দায়িত্ব পালন করবে প্রক্টরিয়াল টিমের দুইজন করে সদস্য। সোমবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের Read more

শাহজালাল বিমানবন্দরে পাখি ঝুঁকিতে উড়োজাহাজ, আতঙ্কে পাইলটরা
শাহজালাল বিমানবন্দরে পাখি ঝুঁকিতে উড়োজাহাজ, আতঙ্কে পাইলটরা

পাখির সঙ্গে বিমানের দুর্ঘটনা। পাখির আঘাতে কয়েক দিন পরপর ক্ষতিগ্রস্ত হচ্ছে উড়োজাহাজ। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি ভয়াবহ দুর্ঘটনাও ঘটছে। উড্ডয়ন Read more

বরিশালে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত
বরিশালে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত

“শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে” এই শ্লোগান নিয়ে বরিশালে মহান মে দিবস এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি Read more

ডাকসু নির্বাচন ঘিরে বাগছাসে গৃহযুদ্ধ!
ডাকসু নির্বাচন ঘিরে বাগছাসে গৃহযুদ্ধ!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকভাগে বিভক্ত হয়ে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা Read more

দাম কমলো এলপি গ্যাসের
দাম কমলো এলপি গ্যাসের

জুন মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৩১ টাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন