জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবরকে গুজব, অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।তিনি বলেন, কয়েকটি মহল এনসিপিকে বিতর্কিত করার জন্য পরিকল্পিতভাবে এমন গুজব ছড়াচ্ছে।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, কনফার্ম করছি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের যে সংবাদ ছড়ানো হচ্ছে, তা গুজব ছাড়া আর কিছুই না। এমন অসত্য ও ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা জানাচ্ছি।পরে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে আব্দুল হান্নান মাসউদ  বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর আমাদের দলের অন্যতম নিবেদিতপ্রাণ নেতা। তার পদত্যাগের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কয়েকটি মহল এনসিপিকে বিতর্কিত করার জন্য পরিকল্পিতভাবে এমন গুজব ছড়াচ্ছে। আমরা দল হিসেবে ঐক্যবদ্ধ আছি, নেতৃত্বেও কোনো বিভাজন নেই। গুজব রটিয়ে কেউ এনসিপির অগ্রযাত্রা থামাতে পারবে না।এদিকে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টায় এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সংবাদকে ভিত্তিহীন দাবি করা হয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ে অভাবী ভ্যানচালকের মুখে হাসি, নতুন ভ্যান উপহার দিলেন শ্রমিক নেতা
পঞ্চগড়ে অভাবী ভ্যানচালকের মুখে হাসি, নতুন ভ্যান উপহার দিলেন শ্রমিক নেতা

দুই ছেলে, এক মেয়ে আর বৃদ্ধা মাকে নিয়ে খয়বর হোসেনের সংসার। অভাবের সংসারে প্যাডেল চালিত ভাড়া ভ্যানই ছিল তাঁর একমাত্র Read more

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে তরুণ আইনজীবীকে অপহরণের চেষ্টা
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে তরুণ আইনজীবীকে অপহরণের চেষ্টা

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে প্রশাসনের পরিচয় ব্যবহার করে এক তরুণ আইনজীবীকে দফায় দফায় গাড়ি থামিয়ে ভয়ভীতি প্রদর্শন ও অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। Read more

গণ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে গকসুর অভিযান
গণ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে গকসুর অভিযান

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে ক্যান্টিনে অভিযান পরিচালনা করেন গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) প্রতিনিধিরা। বুধবার (২২ অক্টোবর) Read more

জীবননগরে ট্রাফিক সচেতনতা বাড়াতে পুলিশের সাউন্ড সিস্টেম উদ্বোধন
জীবননগরে ট্রাফিক সচেতনতা বাড়াতে পুলিশের সাউন্ড সিস্টেম উদ্বোধন

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাধারণ মানুষের নিরাপদ চলাচলের জন্য জীবননগর থানা পুলিশের উদ্যোগে বাসস্ট্যান্ড চত্বরে ট্রাফিক সাউন্ড সিস্টেমের উদ্বোধন Read more

নেত্রকোনায় পল্লী বিদ্যুৎ বিপর্যয়ে গ্রাহকরা, গণছুটিতে কর্মকর্তা কর্মচারী
নেত্রকোনায় পল্লী বিদ্যুৎ বিপর্যয়ে গ্রাহকরা, গণছুটিতে কর্মকর্তা কর্মচারী

নেত্রকোনায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা চার দফা দাবীতে আন্দোলন করায় মোট ছয়জনকে বরখাস্তের ঘটনায় গণছুটিতে রয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। ঘোষণা Read more

যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলো আরও ৩০ বাংলাদেশি
যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলো আরও ৩০ বাংলাদেশি

উন্নত জীবনের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ফেরত আসতে হচ্ছে বাংলাদেশিদের। অবৈধভাবে অবস্থানের অভিযোগে দেশটি থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন