ঝিনাইদহে বরাদ্দের সার অন্যত্র বিক্রি করার অভিযোগে লাকী এন্টারপ্রাইজ নামের বিএডিসির এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে শহরের আরাপপুর এলাকায় সদর উপজেলা সহকারী কমশিনার (ভূমি) নাজনীন সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।জানা গেছে, পৌরসভার বিএডিসির ডিলার লাকী এন্টারপ্রাইজের মালিক নুরুল ইসলাম ওই এলাকার জন্য বরাদ্দকৃত ৩০৫ বস্তা টিএসপি ও ডিএপি সার পাশ্ববর্তী হরিণাকুন্ডু উপজেলায় গোপনে বিক্রি করে দেয়। এ খবর জানতে পেরে সেখানে উপস্থিত হয় উপজেলা কৃষি বিভাগ। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় লাকী এন্টারপ্রাইজের মালিক নুরুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।সদর উপজেলা সহকারী কমিশনার নাজনীন সুলতানা সময়ের কন্ঠস্বর কে বলেন, ‘কৃষি ও কৃষকের স্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী উপস্থিত ছিলেন।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (২৭ জুলাই)
টিভিতে আজকের খেলা (২৭ জুলাই)

চলছে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার চতুর্থ টি-টোয়েন্টি। এছাড়া ইংল্যান্ড-ভারতের চতুর্থ টেস্টের ‘থ্রিলিং’ শেষ দিন আজ।৪র্থ টি-টোয়েন্টিওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়াভোর ৫টা, টি স্পোর্টসওল্ড Read more

যুবলীগ নেতাকে পুলিশে দিলেন স্থানীয়রা
যুবলীগ নেতাকে পুলিশে দিলেন স্থানীয়রা

সিরাজগঞ্জের কাজীপুরে জিয়াউর রহমান (৩৮) নামের এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। পূর্বের একটি মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে Read more

রায়পুরে ফসলি জমি কেটে তৈরি হচ্ছে জলাশয়, ইটভাটায় যাচ্ছে উর্বর মাটি
রায়পুরে ফসলি জমি কেটে তৈরি হচ্ছে জলাশয়, ইটভাটায় যাচ্ছে উর্বর মাটি

প্রশাসনের দফায় দফায় অভিযান, জরিমানা ও সতর্কবার্তার পরও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় থামানো যাচ্ছে না ফসলি জমির মাটি কাটা। দিনের পর Read more

সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু
সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু

বাংলাদেশ থেকে রোববার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৪৯ হাজার ১০৩ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট Read more

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে গাড়িতে পানি তুলতে গিয়ে লরির চাপায় সাইফুল ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার Read more

নেহালপুর ইউনিয়নে ২১৩ ভুয়া প্রতিবন্ধী ধরা!
নেহালপুর ইউনিয়নে ২১৩ ভুয়া প্রতিবন্ধী ধরা!

যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের ২১৩ ভুয়া প্রতিবন্ধী চিহ্নিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলা সমাজসেবা কর্মকর্তাদের যাচাইয়ে তাদের ভুয়া হিসেবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন