জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।ড. মঈন খান বলেন, ‘একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেন ইতিহাসে দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিকে অনুরোধ জানানো হয়েছে।’তিনি আরও বলেন, ‘প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত কোনো কর্মকর্তা যাতে ভোটের দায়িত্বে না থাকেন, সে ব্যাপারে কমিশনকে সতর্ক করা হয়েছে। গত ১৫ বছরে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, তাই বিগত নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিষয়ে ইসিকে সতর্ক থাকতে হবে।’ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, ‘কমিশন জানিয়েছে, সুষ্ঠু ভোট আয়োজনের জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৈদ্যুতিক হিটারে রান্না করতে গিয়ে নারীর মৃত্যু
বৈদ্যুতিক হিটারে রান্না করতে গিয়ে নারীর মৃত্যু

কিশোরগঞ্জে বৈদ্যুতিক হিটার মেশিনে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছা. রুবিনা (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৫ মে) সকালে Read more

নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার

নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে পুলিশ। Read more

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার
সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করে Read more

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে দীপু মনি
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে দীপু মনি

গাজীপুর কাশিমপুর মহিলা কারাগারে বন্দি সাবেক শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে চিকিৎসার Read more

রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে বিমান নিখোঁজ
রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে বিমান নিখোঁজ

রাশিয়ায় পূর্বাঞ্চলে অন্তত ৫০ জন আরোহী নিয়ে একটি বিমান নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) এন-২৪ সিরিজের যাত্রীবাহী বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন