রাজধানীর রমনা থানাধীন বড় মগবাজার এলাকার একটি বাসায় শাহনেওয়াজ জামাল (১৮) নামের এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। ওই শিক্ষার্থী উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।বুধবার (২২ অক্টোবর) দিনগত রাত সোয়া ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।রমনা থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক জানান, খবর পেয়ে রাতে বড় মগবাজারের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ওই তরুণকে উদ্ধার করি। অচেতন অবস্থায় তাকে ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত শিক্ষার্থীর স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, শাহনেওয়াজ জামাল নিজ রুমে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পাওয়ার পর পুলিশকে খবর দেন।নিহত জামাল মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। বর্তমানে বড় মগবাজারের একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই আজিজুল হক।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে ১৫ মিনিটের স্বস্তির বৃষ্টি
রাজধানীতে ১৫ মিনিটের স্বস্তির বৃষ্টি

গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজধানী ঢাকায়। ঘরে-বাইরে কোথাও স্বস্তি মিলছে না। তবে, রোববার (১১ মে) রাত সাড়ে Read more

আমরা ঐতিহাসিক বিজয় অর্জন করেছি : নেতানিয়াহু
আমরা ঐতিহাসিক বিজয় অর্জন করেছি : নেতানিয়াহু

ইরানের সঙ্গে ১২ দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘাত শেষে যুদ্ধবিরতির ঘোষণা এলেও শুরু হয়েছে বিজয়ের দাবি-পাল্টা দাবি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার Read more

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক নীতি অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক নীতি অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বৈশ্বিক শুল্কের বেশিরভাগ অবৈধ বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত। এই রায় ট্রাম্পের Read more

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতার পদত্যাগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতার পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) বরিশাল জেলার মুখ্য সংগঠকসহ তিন নেতা পদত্যাগ করেছেন। র‌বিবার (১ জুন) রাত সা‌ড়ে ৮টায় বরিশাল রিপোর্টার্স Read more

এবার নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত
এবার নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

নিজ নাগরিকদের ইরান ত্যাগ করার আহ্বান জানিয়েছে ভারত। বুধবার (১৪ জানুয়ারি) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ‘পরিবর্তনশীল পরিস্থিতির’ Read more

‘ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে জামায়াত’
‘ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে জামায়াত’

জামায়াতে ইসলামী ‘পতিত ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন