বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৩ দিনমজুর হত্যা মামলার আসামী মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগর (৩০) কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে ঢাকা মহানগরের ডেমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় অপর আরেক ছাত্রলীগ নেতা মো. সাগর মিয়াকে (২৯) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাজ্জাদ হোসেন সাগর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং অপর গ্রেপ্তার সাগর মিয়া সদর উপজেলার মীরকাদিম পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ ডিবি পুলিশের একটি টিম ওইদিন দিবাগত সোয়া রাত ১ টার দিকে ঢাকার ডেমরা এলাকায় অভিযান চালায়। এসময় ওই দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র মহড়া দেন সাবেক প্যানেল মেয়র ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগর।প্রসঙ্গত, গত বছরের ৪ আগস্ট শহরের থানারপুল এলাকা থেকে কৃষিব্যাংক মোড় ও থানারপুল থেকে মানিকপুর এলাকা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে দিনমজুর রিয়াজুল ফরাজী, সজল মোল্লা ও নুর মোহাম্মদ ডিপজল নিহত হন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বুধবার সাধারণ ছুটিতে যা বন্ধ থাকবে, যা খোলা থাকবে
বুধবার সাধারণ ছুটিতে যা বন্ধ থাকবে, যা খোলা থাকবে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে সারাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া, Read more

কুমিল্লার নাঙ্গলকোটে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
কুমিল্লার নাঙ্গলকোটে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

কুমিল্লার নাঙ্গলকোটে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সর্বস্ব Read more

ভরা মৌসুমেও মিলছে না ইলিশ, হতাশায় জেলেরা
ভরা মৌসুমেও মিলছে না ইলিশ, হতাশায় জেলেরা

গেল দুই মাস ধরে ইলিশের দেখা নেই ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে। ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশায় দিন Read more

হাইকোর্টের রায়ে চরম বিপাকে মোহাম্মদ শামি
হাইকোর্টের রায়ে চরম বিপাকে মোহাম্মদ শামি

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ শামিকে সাবেক স্ত্রী ও সন্তানের ভরণপোষণ বাবদ প্রতি মাসে চার লাখ রুপি দিতে হবে। Read more

এসপি-প্রধানমন্ত্রী কার্যালয়ে দ্বারস্থ শিক্ষিকা হত্যার বাদীপক্ষ, যা জানাল পুলিশ
এসপি-প্রধানমন্ত্রী কার্যালয়ে দ্বারস্থ শিক্ষিকা হত্যার বাদীপক্ষ, যা জানাল পুলিশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের প্রধান আসামি ফজলুর রহমানকে দ্রুত রিমান্ডে নিয়ে Read more

এবার জাপানকে ৩৫ শতাংশ শুল্কের হুমকি দিলেন ট্রাম্প
এবার জাপানকে ৩৫ শতাংশ শুল্কের হুমকি দিলেন ট্রাম্প

আগামী সপ্তাহের নির্ধারিত সময়সীমার মধ্যে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে যদি কোনো বাণিজ্য চুক্তি না হয়, তাহলে জাপানের ওপর ৩০ বা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন