আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে দলটির প্রতিনিধিরা রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরের নির্বাচন কমিশন ভবনে বৈঠকটি শুরু করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নিয়েছে। দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়াও প্রতিনিধি দলে রয়েছেন। ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে নির্বাচনী আসন পুনর্বিন্যাসসহ আসন্ন জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে।এর আগে, রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একের পর এক বৈঠক করছে বিভিন্ন রাজনৈতিক দল। বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন জানান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ওই বৈঠকে অংশ নেয়। এছাড়া একই দিন সন্ধ্যা ৬টায় অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেন। এরও আগে মঙ্গলবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। রাজনৈতিক সংলাপ ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিকে কেন্দ্র করে রাজধানীতে এখন রাজনৈতিক তৎপরতা বেড়ে গেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লা বোর্ডে পুনঃনিরীক্ষায় ৬৭ জনের নতুন জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে পুনঃনিরীক্ষায় ৬৭ জনের নতুন জিপিএ-৫

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ফল পরিবর্তন Read more

বরিশালে ইসরায়েলি হত্যার প্রতিবাদে শিক্ষার্থীরাসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ
বরিশালে ইসরায়েলি হত্যার প্রতিবাদে শিক্ষার্থীরাসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ

ফিলিস্তিনের জনগনের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরাইলী গণহত্যা বন্ধ ও মানবাধিকার বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন বরিশালের Read more

আমাদেরও যেন শহীদি মৃত্যু হয়: মাহফুজ আলম
আমাদেরও যেন শহীদি মৃত্যু হয়: মাহফুজ আলম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে জুলাই গণঅভ্যুত্থানে নেতাদের মধ্যে শোক ও ক্ষোভের আবহ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার Read more

মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে ইরান
মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে ইরান

রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভোস্তোচনি কসমোড্রোম থেকে বহুপদাতিক মহাকাশ অভিযানের অংশ হিসেবে মহাকাশে নিজস্ব উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান। শুক্রবার (২৫ জুলাই) Read more

মালয়েশিয়ায় ভিসাধারীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রীর শক্ত বার্তা
মালয়েশিয়ায় ভিসাধারীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রীর শক্ত বার্তা

মালয়েশিয়ায় অবস্থানরত ভিসাধারীদের জন্য কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউন ইসমাইল। তিনি বলেছেন, 'আইন ভঙ্গকারী যেই হোক না Read more

ত্রিশালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ছাত্রলীগ নেতা আটক
ত্রিশালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

ময়মনসিংহের ত্রিশালে জেএসসি বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে প্রশ্ন ফাঁসের অভিযোগে ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতিকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ। ত্রিশাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন