নরসিংদীর মাধবদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে তিনটি টেক্সটাইল।বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পৌর এলাকার বিরামপুর কালীবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী মালিক আশঙ্কা করছেন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।মালিকপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজী জালাল উদ্দিনের মালিকানাধীন হাজী টেক্সটাইল (২০ হাজার বর্গফুট) কারখানার সিলিং অংশে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে তারই মালিকানাধীন পাশের নিঝুম টেক্সটাইল (১০ হাজার বর্গফুট) ও আরিয়ান টেক্সটাইল (১২ হাজার বর্গফুট)-এ। ফলে তিনটি কারখানাই আংশিক ও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল ৩টা ৫৫ মিনিটে মাধবদী ফায়ার স্টেশনে খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা ২০ মিনিটের চেষ্টার পর বিকেল ৪টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৫টা ৩৬ মিনিটে সম্পূর্ণ নির্বাপন করা হয়।মাধবদী বাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার (ইনচার্জ) মোঃ রায়হান (পিএফএম.এস) বলেন, ‘হাজী জালাল উদ্দিনের তিনটি টেক্সটাইল মিল আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের সূত্রপাত ছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। ভাগ্যক্রমে কেউ আহত বা নিহত হয়নি।’তিনি আরও জানান, নরসিংদী ফায়ার স্টেশন থেকেও দুটি গাড়ি সহায়ক ইউনিট হিসেবে ঘটনাস্থলে পৌঁছেছিল, তবে আগুন নিয়ন্ত্রণে আসায় তাদের কাজ করতে হয়নি। ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।ভুক্তভোগী হাজী জালাল উদ্দিন জানান, তার কাপড় বুননের তিনটি টেক্সটাইল মিলে আগুন ছড়িয়ে পড়ে। এতে বিদেশি মেশিনসহ সুতা ও কাপড় পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারেননি তিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শারীরিক অবস্থার উন্নতি, আইসিইউ থেকে কেবিনে নেওয়া হলো নুরকে
শারীরিক অবস্থার উন্নতি, আইসিইউ থেকে কেবিনে নেওয়া হলো নুরকে

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।সোমবার (০১ সেপ্টেম্বর) মেডিকেল Read more

আলফাডাঙ্গায় নাবিকদের মিলনমেলা, উচ্চারিত হলো ঐক্যের স্লোগান
আলফাডাঙ্গায় নাবিকদের মিলনমেলা, উচ্চারিত হলো ঐক্যের স্লোগান

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সকল নাবিকদের নিয়ে এক পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। এই পরিচিত সভা যেন হয়ে উঠেছিল এক ঐতিহাসিক মিলনমেলা; Read more

সালথায় নাতনিকে মাদ্রাসায় দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
সালথায় নাতনিকে মাদ্রাসায় দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

ফরিদপুরের সালথায় নাতনিকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আমিরন বেগম (৬০) নামে এক বৃদ্ধা। মঙ্গলবার (৩০ Read more

নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাব বাতিলের দাবীতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল
নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাব বাতিলের দাবীতে  কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবসমূহ প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবীতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইমাম-উলামা পরিষদ।শুক্রবার (২৫ এপ্রিল) Read more

গাজীপুরে টুংটাং শব্দে মুখর কামার পল্লী
গাজীপুরে টুংটাং শব্দে মুখর কামার পল্লী

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গাজীপুরের কাশিমপুরসহ বিভিন্ন উপজেলায় ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে। হাতুড়ি পেটানো টুং টাং শব্দে এখন মুখর Read more

সহোদর হত্যার ঘটনায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
সহোদর হত্যার ঘটনায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় অপহরণের পর সহোদর ২ শিশুকে হত্যার ঘটনায় আলোচিত মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড এবং ৪ জনকে যাবজ্জীবন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন