মুন্সিগঞ্জ শহরের একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে পাইপগান, গুলি, নগদ টাকা, ধারালো অস্ত্র ও ককটেলের সরমঞ্জাদি সহ ভবন মালিকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় শহরের মানিকপুর এলাকার আব্দুল হালিম মীরের চারতলা ভবনে এ অভিযান চালায় ডিবি পুলিশ।এ সময় ১টি পাইপগান, ১০০ রাউন্ড শর্টগানের গুলি, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, নগদ ৩ লাখ টাকা ও ককটেল তৈরির কৌটা, কাঁচেরসহ সরমঞ্জাদি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- ভবন মালিক আব্দুল হালিম মীর (৬০), তার ছেলে শফিকুল মীর (৪০) ও ভাতিজা সোহেল মীর (৩৯)।অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবীর জানান, এদিন সন্ধ্যা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চারতলা ওই ভবনে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম।এ সময় ভবন মালিককে জিজ্ঞাসাবাদ করা হলে ভবনের তৃতীয়তলার কয়েকটি কক্ষে তল্লাশি চালিয়ে সমুদয় আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, গুলি, নগদ টাকা ও ককটেল তৈরির সরমঞ্জাদি উদ্ধার করতে সক্ষম হন। এ ঘটনায় ভবন মালিক, তার ছেলে ও ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের হেফাজতে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু
মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

মানিকগঞ্জের সিঙ্গাইরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (৯ জুন) সকালে উপজেলার Read more

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল কানাডা
টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল কানাডা

প্রথম দল হিসেবে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে কানাডা। আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে তারা বাহামাসকে ৭ উইকেটে Read more

কেরানীগঞ্জে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার
কেরানীগঞ্জে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জে সংঘবদ্ধ ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুলাই) গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সাভার, আশুলিয়া Read more

আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ
আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

মাদারীপুরের শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।শনিবার (৩ মে) দুপুরে উপজেলার চরশ্যামাইল এলাকার Read more

রাবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪
রাবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পূর্ব বিরোধের জেরে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন Read more

ফের শাহবাগ অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের
ফের শাহবাগ অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনশনরত মুমূর্ষু শিক্ষার্থীদের বাঁচাতে শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে ঢাবি, বুয়েট জাবি, জবিসহ সাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন