ফিলিস্তিনের পক্ষে পদযাত্রা আয়োজনের অভিযোগে অভিযুক্ত তিন নারীকে খালাস দিয়েছে সিঙ্গাপুরের একটি আদালত। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তারা প্রায় ৭০ জন অংশগ্রহণকারী নিয়ে একটি শপিং মল থেকে প্রেসিডেন্ট ভবন ‘ইস্তানা’-র দিকে পদযাত্রা করেছিলেন। অংশগ্রহণকারীরা ফিলিস্তিনপন্থি প্রতীকে সজ্জিত ছাতা বহন করছিলেন। খবর বিবিসির।সেই তিন নারী হলেন মোসাম্মদ সোবিকুন নাহার, সিতি আমিরাহ মোহাম্মদ আসরোরি ও কোকিলা আন্নামালাই। তাদের বিরুদ্ধে অনুমতিহীন পদযাত্রা আয়োজনের অভিযোগ আনা হয়। তবে আদালত রায়ে বলেন, তারা পদযাত্রা আয়োজন করলেও ‘তারা জানতেন না যে ঐ সড়কটি চলাচল নিষিদ্ধ এলাকায় পড়ে।’ কারণ তারা সাধারণত জনগণ চলাচল করে এমন সড়কে হেঁটেছিলেন এবং সেখানে নিষেধাজ্ঞার কোনো সাইনবোর্ড ছিল না। বিচারক মন্তব্য করেন, ‘প্রমাণ থেকে স্পষ্ট, তারা আইন ভঙ্গ না করার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন।’রায়ের সময় আদালতে উপস্থিত সমর্থকদের মধ্যে ‘জোর বিস্ময়ধ্বনি’ শোনা যায়। কোকিলা আন্নামালাই বলেন, ‘আমরা খালাস পাব বলে ভাবিনি, তাই এটি একপ্রকার বিস্ময়। তবে উদ্‌যাপন করার মতোও কিছু নয়, কারণ আমাদের শুরুতেই অভিযুক্ত করা উচিত ছিল না।’ তিনি আরও বলেন, এই রায় সিঙ্গাপুরের নাগরিক অধিকার আন্দোলন ও ফিলিস্তিন সমর্থকদের জন্য ‘নতুন উদ্দীপনা ও আশার বার্তা’ বয়ে আনবে।এদিকে, দেশটির প্রসিকিউশন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা রায়ের বিরুদ্ধে আপিল করবে।উল্লেখ্য, সিঙ্গাপুরে অনুমতি ছাড়া কোনো জনসমাবেশ বা পদযাত্রা করা আইনত নিষিদ্ধ, বিশেষ করে ইসরায়েল-গাজা যুদ্ধ সম্পর্কিত স্পর্শকাতর বিষয়ে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরাইলের ১১ জায়গায় আঘাত হানল ইরানের এক মিসাইল, নিহত ১
ইসরাইলের ১১ জায়গায় আঘাত হানল ইরানের এক মিসাইল, নিহত ১

গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করার পর থেকে একের পর এক চমক দেখিয়ে আসছে তেহরান। Read more

গাজায় নৃশংসতার প্রতিবাদে কাল বিএনপির প্রতিবাদ র‌্যালি
গাজায় নৃশংসতার প্রতিবাদে কাল বিএনপির প্রতিবাদ র‌্যালি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারাদেশে মহানগরীতে প্রতিবাদ র‌্যালি করবে বিএনপি। আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল Read more

দেশের রিজার্ভ বেড়ে ৩০.৮৯ বিলিয়ন ডলার
দেশের রিজার্ভ বেড়ে ৩০.৮৯ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংক জানায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ বেড়ে Read more

সিরাজদিখানে খামারিদের মধ্যে সাইলেজ প্রযুক্তি হস্তান্তর ও উপকরণ বিতরণ
সিরাজদিখানে খামারিদের মধ্যে সাইলেজ প্রযুক্তি হস্তান্তর ও উপকরণ বিতরণ

গবাদিপশুর খাদ্যঘাটতি দূর ও প্রাণিপুষ্টির উন্নয়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে খামারিদের মাঝে সাইলেজ প্রযুক্তি হস্তান্তর ও উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ Read more

চুয়াডাঙ্গা পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গা পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দর্শনায় খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আরিয়ান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) Read more

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কর্মী সভা ও কাউন্সিল অনুষ্ঠিত
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কর্মী সভা ও কাউন্সিল অনুষ্ঠিত

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের উদ্যোগে সংগঠনকে সুসংগঠিত ও সুশৃঙ্খল করতে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকেলে ডিএনসিসি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন