জেন জি বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দক্ষিন আমেরিকার দেশ পেরু। এর জেরে রাজধানী লিমায় ৩০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে জেরি। সাম্প্রতিক বিক্ষোভ ও ক্রমবর্ধমান অপরাধ দমনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।মঙ্গলবার (২১ অক্টোবর) টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট বলেছেন, ‘যুদ্ধ কথায় নয়, কাজে জেতা যায়।’ তিনি জানান, দেশজুড়ে অপরাধ মোকাবিলায় এবার নতুন কৌশল নেওয়া হবে, যা হবে ‘প্রতিরক্ষা থেকে আক্রমণে যাওয়ার’ উদ্যোগ।জরুরি অবস্থার অধীনে সরকার সেনাবাহিনীকে রাস্তায় টহল দেওয়ার অনুমতি দেবে এবং নাগরিকদের সমাবেশসহ বিভিন্ন সাংবিধানিক অধিকার সীমিত করবে।ছয়দিন ধরে অনিশ্চয়তার পর অবশেষে পেরুর অন্তর্বর্তী সরকার এই পদক্ষেপ নিলো। তবে সরকারি ঘোষণায় কোথাও উল্লেখ করা হয়নি কীভাবে দেশজুড়ে বেড়ে যাওয়া চাঁদাবাজি ও চোরাচালান দমনে প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হবে।সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, এ বছর পেরুতে প্রায় ১৮ হাজার চাঁদাবাজির ঘটনা ঘটেছে, যা গত বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি। এর সঙ্গে বেড়েছে হত্যাকাণ্ডও। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ৬৯০টি হত্যার ঘটনা রেকর্ড করেছে পুলিশ, যেখানে ২০২৪ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ১ হাজার ৫০২।বিশেষজ্ঞরা জানান, জরুরি অবস্থা কার্যকর থাকলে মানুষ আর বিক্ষোভ করার সাংবিধানিক অধিকার পাবে না।গত ১০ অক্টোবর পেরুর কংগ্রেস দুর্নীতি ও অপরাধ দমনে ব্যর্থতার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তেকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে। এরপরই সংসদের স্পিকার হোসে জেরি অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। তিনি আগামী জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করবেন।পেরুতে দেশজুড়ে দুর্নীতি ও সংগঠিত অপরাধবিরোধী আন্দোলনে গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। এতে নেতৃত্ব দিচ্ছে তরুণ প্রজন্মের জেন জি সদস্যরা। গত বৃহস্পতিবার জেরির পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়লে একজন নিহত হন এবং প্রায় ১০০ জন আহত হন।তবে প্রেসিডেন্ট জেরি জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না।এর আগে মার্চ মাসে প্রেসিডেন্ট বোলুয়ার্তেও খ্যাতনামা সংগীতশিল্পী পল ফ্লোরেস খুনের পর ৩০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। তবে সে সময়ও অপরাধ কমেনি। ফ্লোরেসকে হত্যার ঘটনাটি ঘটেছিল একটি বাসে, যাতে চাঁদাবাজির উদ্দেশ্যে হামলা চালানো হয় বলে জানা যায়।সূত্র: আল-জাজিরাএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ২৪ জেলে আটক
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ২৪ জেলে আটক

ভোলার বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের ২৪ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ।আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে Read more

ঈশ্বরদীতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন
ঈশ্বরদীতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

পাবনার ঈশ্বরদীতে নানা দূর্নীতি ও অনিয়মের অভিযোগে চররুপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ রেজার অপসারণের দাবিতে সড়কে নেমে মানববন্ধন Read more

টানা বর্ষণে বেনাপোল কাস্টমস হাউজে জলাবদ্ধতা
টানা বর্ষণে বেনাপোল কাস্টমস হাউজে জলাবদ্ধতা

বেনাপোল কাস্টমস হাউস এলাকা ভারি বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছে। টানা কয়েক দিনের বর্ষণে বেনাপোল কাস্টম হাউসের আশপাশে পানি জমে স্থবির Read more

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল
টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল

দেশব্যাপী শিশু-কিশোরদের জন্য নির্ধারিত টাইফয়েড টিকাদান কর্মসূচি পিছিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে টিকাদান শুরু হওয়ার কথা থাকলেও স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের Read more

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছায়ের ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। শুক্রবার (৬ জুন) বাংলাদেশ Read more

মাইলস্টোনে আহতদের চিকিৎসায় ঢাকায় যুক্তরাজ্যের মেডিকেল টিম
মাইলস্টোনে আহতদের চিকিৎসায় ঢাকায় যুক্তরাজ্যের মেডিকেল টিম

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসাসেবা দিতে ঢাকায় এসেছে যুক্তরাজ্যের জরুরি মেডিকেল টিম।  শনিবার (০৯ আগস্ট) ঢাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন