অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষৎ করতে অতিথি ভবন যমুনায় গিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধিদল। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার কিছু আগে যমুনায় যান তারা।প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায় নাহিদ ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। বৈঠকে উপস্থিত ছিলেন, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এতিমের টাকা আত্মসাৎ: সমাজসেবা কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা
এতিমের টাকা আত্মসাৎ: সমাজসেবা কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা

মাদারীপুরে সরকারি অর্থ ও এতিমখানার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে সমাজসেবা কর্মকর্তাসহ দুই জনের বিরুদ্ধে এক কোটি টাকারও বেশি দুর্নীতির প্রাথমিক Read more

‘কোনো কোনো দল এখনো ফ্যাসিবাদী কালচার ছাড়তে পারেনি’
‘কোনো কোনো দল এখনো ফ্যাসিবাদী কালচার ছাড়তে পারেনি’

বাংলাদেশের কোনো কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি এখনো ফ্যাসিবাদী কালচার ছাড়তে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি Read more

ভারতে বাংলাদেশি বংশোদ্ভূত ২ মার্কিন নাগরিক গ্রেপ্তার
ভারতে বাংলাদেশি বংশোদ্ভূত ২ মার্কিন নাগরিক গ্রেপ্তার

চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সক্রিয় সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে ভারতের মিজোরামে বাংলাদেশি বংশোদ্ভূত ২ মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পরে Read more

ওমরাহ করতে সৌদি আরব গেলেন নাহিদ ইসলাম
ওমরাহ করতে সৌদি আরব গেলেন নাহিদ ইসলাম

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রবিবার (২৯ Read more

যুদ্ধবিরতি আলোচনা চলাকালে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০
যুদ্ধবিরতি আলোচনা চলাকালে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধের অবসান পরিকল্পনা নিয়ে মিশরে পরোক্ষ আলোচনায় বসেছে ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাস। মিশরের রাষ্ট্রীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন