শ্রীলঙ্কার বিরোধীদলীয় এক রাজনীতিবিদকে তার নিজ কার্যালয়ে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) এক বন্দুকধারীর ছোড়া গুলিতে ওই রাজনীতিক নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার এই দেশটিতে সম্প্রতি বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এবারই প্রথম কোনও রাজনৈতিক নেতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।দেশটির পুলিশ জানায়, দুর্বৃত্তের গুলিতে নিহত ৩৮ বছর বয়সী ওই নেতার নাম লাসান্থা বিক্রমাসেকারা। তিনি দেশটির উপকূলীয় শহর ওয়েলিগামার কাউন্সিলের চেয়ারম্যান। বুধবার স্থানীয় ভোটারদের সঙ্গে নিজ কার্যালয়ে বৈঠক করার সময় এক বন্দুকধারী সেখানে ঢুকে রিভলভার থেকে একাধিক গুলি ছোড়ে।গুলিতে ওই নেতা ঘটনাস্থলেই মারা গেছেন। তবে এই ঘটনায় অন্য কেউ আহত হননি। গুলি চালানোর পরপর হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। কলম্বো পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, খুনিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। হামলার কারণ এখনও পরিষ্কার নয়।শ্রীলঙ্কার বিরোধী দল সামাগি জনা বলাওয়েগায়ার (এসজেবি) সদস্য ছিলেন বিক্রমাসেকারা। ওয়েলিগামা কাউন্সিলের নিয়ন্ত্রণ নিয়ে এই দলটির সঙ্গে দেশটির ক্ষমতাসীন দলের তীব্র দ্বন্দ্ব চলছে।চলতি বছরে শ্রীলঙ্কায় সহিংস অপরাধের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। আর এসব অপরাধের বেশির ভাগের সঙ্গে স্থানীয় মাদকচক্র ও সংঘবদ্ধ প্রতিদ্বন্দ্বী অপরাধী গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা রয়েছে।দেশটির সরকারি হিসাব মতে, চলতি বছরের এখন পর্যন্ত দেশটির শতাধিক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন।গত বছর ক্ষমতায় আসা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সরকার আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিল। অনুরা ক্ষমতায় আসার পর প্রথম কোনও রাজনৈতিক নেতাকে হত্যার ঘটনা এটি।গত ফেব্রুয়ারিতে আইনজীবীর ছদ্মবেশে এক বন্দুকধারী কলম্বোর একটি আদালতের ভেতরে ঢুকে এক আসামিকে গুলি চালিয়ে হত্যা করেন। সেই সময় দেশটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।সূত্র: এএফপি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়ায় নিখোঁজ শিশুর মরদেহ মিলল সেপটিক ট্যাংকে
পুঠিয়ায় নিখোঁজ শিশুর মরদেহ মিলল সেপটিক ট্যাংকে

রাজশাহীর পুঠিয়ায় চারদিন ধরে নিখোঁজের পর আয়েশা সিদ্দিকা (৪) নামের এক শিশু লাশ উদ্ধার করেছেন পুলিশ। সে বানেশ্বর ইউনিয়নের দিঘলকান্দী Read more

কন্যা সন্তানের বাবা হয়ে আলহামদুলিল্লাহ বললেন অপূর্ব
কন্যা সন্তানের বাবা হয়ে আলহামদুলিল্লাহ বললেন অপূর্ব

বাবা হলেন ছোটপর্দার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার স্ত্রী শাম্মা দেওয়ান কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে সোশ্যাল Read more

সাগর থেকে ২ বাংলাদেশিকে উদ্ধার করল সৌদির বর্ডার গার্ড
সাগর থেকে ২ বাংলাদেশিকে উদ্ধার করল সৌদির বর্ডার গার্ড

লোহিত সাগর থেকে ২ বাংলাদেশিকে উদ্ধার করেছে সৌদি আরবের বর্ডার গার্ড।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বার্তাসংস্থা সৌদি গ্যাজেট জানিয়েছে, মক্কা অঞ্চলের আল-লিথ Read more

ভারতের ওষুধ কোম্পানির গুদামে রাশিয়ার হামলা
ভারতের ওষুধ কোম্পানির গুদামে রাশিয়ার হামলা

ইউক্রেনে একটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন ধরে গেছে। ইউক্রেনের দূতাবাস রোববার (১৩ এপ্রিল) এ তথ্য Read more

শক্তিশালী দালাল সিন্ডিকেট, ৫০ পার্সেন্ট কমিশনে ভাগানো হচ্ছে রোগী!
শক্তিশালী দালাল সিন্ডিকেট, ৫০ পার্সেন্ট কমিশনে ভাগানো হচ্ছে রোগী!

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম্য কমছে না। যেখানে রোগী, সেখানেই দালাল হাজির হচ্ছে। দালালের খপ্পরে পড়ে বেসরকারি ক্লিনিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন