একের পর এক বন্ধ হচ্ছে অনলাইন ট্রাভেল এজেন্সি। তিন দিনের ব্যবধানে বন্ধ হলো দুটি প্রতিষ্ঠান। মঙ্গলবার (২১ অক্টোবর) থেকে নিজেদের অনলাইন প্ল্যাটফরম বন্ধ করে দিয়েছে ট্রাভেল বিজনেস পোর্টাল। বন্ধের খবরে রাজধানীর প্রগতি সরণিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে উপস্থিত হন বিভিন্ন এজেন্সি ও সংশ্লিষ্টরা।তালাবদ্ধ দেখে অফিস ভাঙচুর চালান বিক্ষুব্ধরা।অভিযোগ রয়েছে মালিক মো. মঞ্জুরুল আলম ও ইমন আলম গ্রাহকদের শত শত কোটি টাকা নিয়ে পালিয়েছেন। অন্যদিকে তিন দিন আগে একইভাবে বন্ধ করে দেওয়া হয় ফ্লাই ফার ইন্টারন্যাশনাল নামে আরেকটি ট্রাভেল এজেন্সি।  বিষয়টি বিমান মন্ত্রণালয়ে জানিয়ে আয়াটা থেকে টিকিট রিফান্ডের সুযোগ বন্ধের দাবি জানান সহযোগী এজেন্সি মালিকরা।একইভাবে ট্রাভেল বিজনেস পোর্টালের বুকিং দেওয়া টিকিটও গ্রাহক ছাড়া রিফান্ড না করার দাবি জানানো হয়। এতে সাধারণ গ্রাহক ক্ষতিগ্রস্ত কম হবে বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্রাম বোর্ড খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী ইউপি সদস্যসহ আহত ২৫
ক্রাম বোর্ড খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী ইউপি সদস্যসহ আহত ২৫

বরগুনার আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামে ক্রাম বোর্ড খেলাকে কেন্দ্র করে চৌকিদার ও মীর বংশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা Read more

৪৯তম বিসিএসের এমসিকিউ পরীক্ষা ১০ অক্টোবর
৪৯তম বিসিএসের এমসিকিউ পরীক্ষা ১০ অক্টোবর

৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষা-২০২৫-এর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা আগামী ১০ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে।সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা Read more

৩১ আগস্ট: নামাজের সময়সূচি
৩১ আগস্ট: নামাজের সময়সূচি

আজ রোববার, ৩১ আগস্ট ২০২৫ ইংরেজি, ১৬ ভাদ্র ১৪৩২ বাংলা, ৬ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

কাতারের কাছে দুঃখ প্রকাশ করলেন ইরানের প্রেসিডেন্ট
কাতারের কাছে দুঃখ প্রকাশ করলেন ইরানের প্রেসিডেন্ট

কাতারের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার কারণে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে ‘দুঃখ প্রকাশ’ করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন