ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের আলোচিত স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল এবার মাত্র ১ টাকায় গরুর মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণার পোস্টার ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।পোস্টারে উল্লেখ করা হয়, আগামী ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) ভাঙ্গা উপজেলায় গরিব ও অসহায় মানুষের জন্য ১ কেজি গরুর মাংস ১ টাকায় বিক্রি করা হবে রায়হান জামিলের পক্ষ থেকে।এর আগে গত ১৭ সেপ্টেম্বর, তিনি ফরিদপুরের সদরপুর উপজেলায় ১০ টাকায় ইলিশ মাছ বিক্রির ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনায় আসেন। তখন হাজারো মানুষ ইলিশ কিনতে ভিড় জমালেও পর্যাপ্ত মাছ না থাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত তিনি স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দিয়ে স্থান ত্যাগ করেন।“বিশৃঙ্খলা এড়াতে থাকবে টোকেন ব্যবস্থা”১ টাকায় মাংস বিক্রির বিষয়ে জানতে চাইলে রায়হান জামিল বলেন, “আমি আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ফরিদপুরের ভাঙ্গায় ১ টাকায় গরুর মাংস বিতরণ করবো। যাদের দেয়া হবে তাদের তালিকা তৈরি করে টোকেন প্রদান করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে বিতরণের স্থান গোপন রাখা হবে। আপাতত ১০০ জন অসহায় ও দরিদ্র পরিবারকে ১০০ কেজি মাংস দেয়া হবে।”তিনি আরও বলেন, “আগের মতো বিশৃঙ্খলা এবার হতে দেব না। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাদের সহযোগিতায় কাজ করবো। ভালো কাজের পথে বাধা আসতে পারে, তবে তা থামানো যাবে না। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।”স্থানীয় ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, “রায়হান জামিলের উদ্যোগ প্রশংসনীয়। ফরিদপুরের বড় বড় নেতারাও এমন কাজ করেননি। তার এই মানবিক উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।”অন্যদিকে মনিরুজ্জামান সেক নামে একজন স্থানীয় বাসিন্দা জানান, “ছেলেটা মানুষের জন্য চেষ্টা করছে। তার চেষ্টায় যদি অসহায় মানুষ উপকার পায়, তাহলে সেটা ভালো কাজই।”এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন (বিপি) বলেন, “স্বতন্ত্র প্রার্থী রায়হান জামিলের ১ টাকায় মাংস বিক্রির বিষয়ে শুনেছি। তার সঙ্গে কথা হয়েছে, তবে তাকে এখনো অনুমতি দেয়া হয়নি। তিনি যদি জেলা প্রশাসকের (ডিসি) কাছ থেকে অনুমতি নিতে পারেন, তাহলে পুলিশ প্রশাসন তাকে সহযোগিতা করবে।”রায়হান জামিলের এই ঘোষণা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশ যেন চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে না ওঠে: তারেক রহমান
দেশ যেন চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে না ওঠে: তারেক রহমান

বাংলাদেশ যাতে চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্যে হয়ে উঠতে না পারে, বিএনপি সেই প্রত্যাশা করছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

গাজায় গণহত্যা ঠেকাতে ইউরোপ কিছুই করছে না: স্পেনের প্রধানমন্ত্রী
গাজায় গণহত্যা ঠেকাতে ইউরোপ কিছুই করছে না: স্পেনের প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের গাজায় গণহত্যা ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন যথেষ্ট কিছু করছে না বলে অভিযোগ করেছে স্পেন।বুধবার (০৯ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই Read more

দেশ সংস্কারে দরজা এখনো খোলা আছে: নাহিদ ইসলাম
দেশ সংস্কারে দরজা এখনো খোলা আছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘নির্বাচনী সমঝোতা নয়, দেশ পুনর্গঠনের লক্ষ্যে এখনো আমাদের দরজা খোলা রয়েছে। তবে Read more

চারটি স্কুলে ভাগ করে শিক্ষা কার্যক্রম চলবে সাত কলেজের
চারটি স্কুলে ভাগ করে শিক্ষা কার্যক্রম চলবে সাত কলেজের

রাজধানীর সরকারি ৭ কলেজকে ৪টি স্কুলে ভাগ করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে সরকার। আজ সোমবার (৪ Read more

তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে Read more

চুয়াডাঙ্গা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ
চুয়াডাঙ্গা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১৫ জন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে।বৃহস্পতিবার (৩১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন