কিশোরগঞ্জে জেলা প্রশাসকের উপস্থিতিতে বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান বর্জন করেছেন স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের পূর্ব নির্ধারিত ‘পাগলা মসজিদ পরিচালনা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা’র আয়োজন করা হয়। এতে সময় দেওয়া হয় বিকেল ৪ টায়। সময়ের আগে সাংবাদিকরাসহ আগত অতিথিরা সেখানে অবস্থান করলেও বেলা ৫ টা পর্যন্ত প্রোগ্রাম শুরু করতে পারেননি জেলা প্রশাসক ফৌজিয়া খান।জানা যায়, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাগলা মসজিদ পরিচালনা বিষয়ক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। যেখানে সভাপতিত্ব করার কথা জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান। নির্ধারিত সময়ের আগে জেলায় কর্মরত সাংবাদিকরা সেখানে উপস্থিত হয়। বেলা ৫টা পর্যন্ত সেখানে জেলা প্রশাসক উপস্থিত হয়নি। সাংবাদিকরা জানতে পারেন জেলা প্রশাসক কয়েকজকে নিয়ে নিজ কক্ষে গোপন বৈঠক বসেছেন। সেখানে বৈঠক শেষে প্রোগ্রামে যোগদান করবেন। ৫টা পর্যন্ত অপেক্ষা শেষে এ বিষয়ে জানতে কর্মরত সাংবাদিকরা জেলা প্রশাসকের কক্ষে কথা বলতে যান। কক্ষে প্রবেশের সময় বাঁধা দেন অফিস সহকারিরা। এসময় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ রিয়াদ হোসেন বাহিরে আসলে সাংবাদিকদের উপস্থিতি সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করতে বলা হয়। খবর দিবেন বলে ভেতরে যান এনডিসি। ১০-১৫ মিনিট পর অন্য দরজা দিয়ে সম্মেলন কক্ষে চলে যান ডিসি ফৌজিয়া খান।উপস্থিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা বলেন, একজন জেলা প্রশাসক নিজেই যদি সময়ের প্রতি গুরুত্ব না দেন তাহলে সাধারণ মানুষ বা সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কিভাবে শৃঙ্খলাবদ্ধ থাকবে। তার গোপন বৈঠক থাকলে তিন সবাইকে জানাতে পারতেন। তা না করে সকলকে বসিয়ে রেখে গোপন বৈঠকের কি কারণ?জেলা প্রশাসক গোপন বৈঠক শেষে সম্মেলন কক্ষে আসলে সাংবাদিকরা পূর্ব নির্ধারিত প্রোগ্রাম দেরি হওয়ার কারণ জানতে চাইলে তিনি কোন সদোত্তর দিতে পারেননি। কক্ষের বাহিরে সাংবাদিকরা অবস্থা করছেন এই বিষয়টিও তার জানা নেই বলেও জানান তিনি।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন স্বপ্নের পথে পঙ্গু হানিফ, পাশে দাড়ালেন “ইভেন্ট ৮৪” গ্রুপ
নতুন স্বপ্নের পথে পঙ্গু হানিফ, পাশে দাড়ালেন “ইভেন্ট ৮৪” গ্রুপ

পঞ্চাশ বছর বয়স হানিফ আকনের। পেশায় ছিলেন একজন দিনমজুর। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদী গ্রামে তাঁর বেড়ে ওঠা। ১৮ বছর Read more

শাপলা মার্কা নাকি আমাদেরকে দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ
শাপলা মার্কা নাকি আমাদেরকে দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ

আমাদের নির্বাচন কমিশন বলে দিয়েছে শাপলা মার্কা নাকি আমাদের দেওয়া হবে না। আপনারা জেনে থাকবেন, তারা মিটিং করেছে আজকে, কিন্তু Read more

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করছে ভারত, এটি বন্ধ করতে হবে: যুক্তরাষ্ট্র
ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করছে ভারত, এটি বন্ধ করতে হবে: যুক্তরাষ্ট্র

রাশিয়ার তেলের বড় ক্রেতা ভারত। এ ক্রয়ের মাধ্যমে ইউক্রেনে মস্কোর যুদ্ধে অর্থায়ন করছে নয়াদিল্লি। এটি বন্ধ করতে হবে বলে জানিয়েন Read more

আবারও ১২ জেলেকে ধরে নিয়ে গেছে, আরাকান আর্মি
আবারও ১২ জেলেকে ধরে নিয়ে গেছে, আরাকান আর্মি

সাগরে মাছ শিকার করে উপকূলে ফেরার পথে মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাফনদীর নাইক্ষ্যংদিয়া নামক জলসীমা থেকে ফিশিং ট্রলারসহ ১২ জন জেলেকে Read more

পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাত থামানো হয়েছে: আফগান মন্ত্রী
পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাত থামানো হয়েছে: আফগান মন্ত্রী

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, কাতার ও সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে আপাতত পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাত থামানো হয়েছে। Read more

‘বিএনপি ক্ষমতায় যেতে অস্থির নয়, নির্বাচন হলে অনেক সমস্যা দূর হবে’
‘বিএনপি ক্ষমতায় যেতে অস্থির নয়, নির্বাচন হলে অনেক সমস্যা দূর হবে’

বিএনপি ক্ষমতার যাওয়ার জন্য অস্থির নয়। জনগণের মালিকানা তাদের হাতে ফিরিয়ে দিতে হবে। আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে অনেক সমস্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন