ঢাকার সাভার পৌরসভা ও আশুলিয়া মিলিয়ে সাভার সিটি করপোরেশন এবং কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তী সরকার।মঙ্গলবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমনটি জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, গুরুত্ব বিবেচনা করে সাভার পৌরসভা ও আশুলিয়া মিলিয়ে সাভার সিটি করপোরেশন গঠনের জন্য ঢাকার জেলা প্রশাসক মন্ত্রিপরিষদ বিভাগে একটি চিঠি পাঠিয়েছিলেন। মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য ফাইল পাঠায়। প্রধান উপদেষ্টা সাভার সিটি করপোরেশন গঠনের জন্য নীতিগত অনুমোদন দিয়েছেন। এরপর তা স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে।সাভার সিটি করপোরেশন গঠনের জন্য এখন স্থানীয় সরকার বিভাগ সম্ভব্যতা যাচাইসহ তাদের পর্যায়ের বিভিন্ন কাজ করবে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, বিষয়টি এখনো একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে। সিটি করপোরেশন তাদের পর্যায়ের কাজ শেষ করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবে। এরপর তা নিকার (প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি) সভায় অনুমোদনের জন্য উঠবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এরদোগানের সাথে ট্রাম্পের ফোনালাপ
এরদোগানের সাথে ট্রাম্পের ফোনালাপ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সাথে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা হয়েছে গাজা, সিরিয়া, রাশিয়া-ইউক্রেনসহ বিভিন্ন ইস্যুতে। সোমবার (৫ Read more

কানাডার দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন নিউইয়র্ক, সতর্কতা জারি
কানাডার দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন নিউইয়র্ক, সতর্কতা জারি

উত্তর আমেরিকার দেশ কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় বায়ু দূষণজনিত স্বাস্থ্য Read more

নতুনভাবে গঠিত হচ্ছে ৩৯ আসন
নতুনভাবে গঠিত হচ্ছে ৩৯ আসন

সংসদীয় আসন ও ভোটার সংখ্যাসহ সামগ্রিক বিষয় সামনে রেখে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ৩৯টির সীমানা পরিবর্তনের প্রস্তাব করেছে নির্বাচন Read more

যুবদলের নাম ভাঙিয়ে পাম্প থেকে খোলা তেল নিয়ে বেশি দামে বিক্রি!
যুবদলের নাম ভাঙিয়ে পাম্প থেকে খোলা তেল নিয়ে বেশি দামে বিক্রি!

যশোর সদর উপজেলার শানতলার  'যশোর ফিলিং স্টেশন' থেকে যুবদলের নাম ভাঙিয়ে জোর করে খোলা তেল নিয়ে বেশি দামে বিক্রির অভিযোগ Read more

‘গোপালগঞ্জকে ৪ জেলায় ভাগ করে দিয়ে ৬৩ জেলা করা হোক’
‘গোপালগঞ্জকে ৪ জেলায় ভাগ করে দিয়ে ৬৩ জেলা করা হোক’

আলোচিত ইসলামী বক্তা আমির হামজা বলেছেন, শুধু গোপালগঞ্জ জেলার নাম পরিবর্তন নয়, আমি মনে করি— আশপাশের চারটা জেলার মধ্যে ভাগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন