দীপাবলির প্রস্তুতির সময় এক কিশোরীকে ঘর পরিষ্কার করতে বলেন তার মা। এতেই বাজে বিপত্তি। অভিমান করে বাড়ির মোবাইল টাওয়ারে উঠে পড়ে সে। ঘটনাটি ঘটেছে ভারতের মির্জাপুর জেলার দীহ গ্রামে।স্থানীয়দের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, দীপাবলির প্রস্তুতির অংশ হিসেবে কিশোরীর মা তাকে ঘর পরিষ্কার করার নির্দেশ দেন। কিন্তু বাড়িতে পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত থাকলেও শুধু তাকে কাজ করার নির্দেশ দেওয়ায় কিশোরী রেগে যায়। বিক্ষুব্ধ কিশোরী সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে গ্রামের কাছে থাকা মোবাইল টাওয়ারে উঠে পড়ে।গ্রামবাসীরা বিপজ্জনক অবস্থায় কিশোরীকে দেখে সঙ্গে সঙ্গে তার পরিবারকে ও পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কিশোরীর সঙ্গে কথা বলে তাকে শান্ত করার চেষ্টা করে। পরে নিরাপদভাবে টাওয়ার থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।সামাজিকমাধ্যমে মহম্মদ জিশান আওয়ান নামে এক ব্যবহারকারী (X/সাবেক টুইটার) এই ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে কিশোরীকে ক্রমশ টাওয়ারে উঠে যেতে দেখা যায়। যদিও ভিডিওর সত্যতা এখনও যাচাই করা হয়নি।পুলিশ জানায়, কিশোরীর কোনো শারীরিক ক্ষতি হয়নি। পুলিশ এবং পরিবারও শিশুদের মনস্তাত্ত্বিক সুস্থতার দিকে বিশেষ নজর দিচ্ছেন।সূত্র : আনন্দবাজার এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাকৃবিতে বিদেশি শিক্ষার্থী‌দের ভর্তি আবেদন শুরু
বাকৃবিতে বিদেশি শিক্ষার্থী‌দের ভর্তি আবেদন শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিদেশি শিক্ষার্থীদের জন্য ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। গত ২৫ এপ্রিল শুরু হওয়া ৩১ দিনব্যাপী এ Read more

হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?
হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক Read more

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাত, স্কুলছাত্র নিহত
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাত, স্কুলছাত্র নিহত

রাজধানীর কামরাঙ্গীরচরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত মো. আব্দুল্লাহ আল-রুমান ফকির (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।সোমবার (২২ ডিসেম্বর) Read more

বিমানবন্দরে সৌদি প্রবাসীর ঘুষের অভিযোগ ভাইরাল, যা বললো বেবিচক
বিমানবন্দরে সৌদি প্রবাসীর ঘুষের অভিযোগ ভাইরাল, যা বললো বেবিচক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সৌদিপ্রবাসী যাত্রীর কাছে ঘুস দাবির অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ Read more

ফের বিতর্কে লাল খাঁ: এবার যুবদল নেতাকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ
ফের বিতর্কে লাল খাঁ: এবার যুবদল নেতাকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে চাঁদা না দেওয়ায় ফারুক হোসেন নামে এক যুবদল নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন