রাজশাহীর বাঘায় এক গৃহবধূর রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার আটঘরিয়া গ্রামে স্বামীর বাড়ির শয়নকক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহতের নাম মনিষা খাতুন (১৮)। তিনি ওই গ্রামের আজাদ আলীর স্ত্রী। চার বছর আগে পরিবারের পছন্দে আজাদের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় মনিষা ছিলেন অপ্রাপ্তবয়স্ক। বর্তমানে তাদের আড়াই বছরের এক কন্যা সন্তান রয়েছে।খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে মনিষার স্বামী আজাদ পলাতক রয়েছেন।মনিষার বাবা মুনসাদ আলী অভিযোগ করে বলেন, ‘বিয়ের সময় আমি দুই লাখ টাকা যৌতুক দিয়েছিলাম। কিন্তু দেড় মাস আগে মেয়ের বয়স পূর্ণ হওয়ায় বিয়ে রেজিস্ট্রি করতে চাইলে আবারও দুই লাখ টাকা যৌতুক দাবি করে ছেলের মামা।’অন্যদিকে ছেলের মামা শহিদুল ইসলাম টাকা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘টাকা নয়, জামাইকে একটি মোটরসাইকেল দেওয়ার কথা ছিল। বর্তমানে টাকা চাওয়ার অভিযোগটি মিথ্যা।’নিহতের মা অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। মেয়েকে আমার সঙ্গে কথাও বলতে দিত না, এমনকি আমাদের বাড়িতেও যেতে দিত না।’মনিষার মামা সাদ্দাম হোসেন জানান, ‘রাত আড়াইটার দিকে বোন ফোন করে জানায় মনিষা গলায় ফাঁস দিয়েছে। পরে ভোরে এসে ৯৯৯-এ কল করে পুলিশকে জানাই। শুনেছি, আজাদ কিছুদিন আগে অন্য এক মেয়েকে বিয়ে করেছে। সে মনিষাকে বাড়ি থেকে চলে যেতে বলতো।’অন্যদিকে আজাদের মা শরিফা বেগম জানান, ‘সন্ধ্যায় ছেলে-বউ ঝগড়া করে। ছেলে বলে বিষ খেয়ে মরবে, তারপর বাড়ি থেকে বের হয়। রাত ১১টার দিকে ঘরে গিয়ে দেখি বউ গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে।’ দ্বিতীয় বিয়ের বিষয়ে তিনি অস্বীকার করেন।ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার দাবি করছে, মনিষাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোট কারচুপির প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব: জাকসু নির্বাচন কমিশনার
ভোট কারচুপির প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব: জাকসু নির্বাচন কমিশনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট কারচুপি কিংবা জাল ভোটের মতো কোনো ঘটনা প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে Read more

প্রজা থেকে মুক্তি এনে দিয়েছে ছাত্ররা: শিক্ষা উপদেষ্টা
প্রজা থেকে মুক্তি এনে দিয়েছে ছাত্ররা: শিক্ষা উপদেষ্টা

আমাদের কোনো অধিকার ছিল না, প্রজায় পরিণত হয়েছিলাম। সেই জায়গা থেকে ছাত্ররা জুলাইয়ে আমাদের মুক্তি এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন Read more

দিল্লিতে ধসে পড়লো চারতলা ভবন, বহু মানুষ আটকে পড়ার শঙ্কা
দিল্লিতে ধসে পড়লো চারতলা ভবন, বহু মানুষ আটকে পড়ার শঙ্কা

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের ওয়েলকাম এলাকায় শনিবার (১২ জুলাই) সকালে চারতলা একটি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন ধ্বংসস্তূপের Read more

আমাগীকাল থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা
আমাগীকাল থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা

পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী গত ৯ ডিসেম্বরের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) Read more

বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে: ফয়জুল করিম
বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে: ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এবং Read more

হৃদরোগে জবি ছাত্রদল নেতার মৃত্যু
হৃদরোগে জবি ছাত্রদল নেতার মৃত্যু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতা হাসিবুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।শুক্রবার (০৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন