টলিউড সুপারস্টার দেব ও অভিনেত্রী রুক্মিণী এক দশকেরও বেশি সময় ধরে তাদের ঘনিষ্ঠতা টলিপাড়ার এক ‘ওপেন সিক্রেট’। বারবার তারা বুঝিয়ে দিয়েছেন, তাদের প্রেম কাহিনি অন্যরকম। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় এই সম্পর্কের সমীকরণ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। টলিপাড়ার ঘনিষ্ঠ মহলের দাবি, গত বেশ কিছুদিন ধরেই নাকি দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে বেশ কয়েকবার। দেবের সঙ্গে অন্য নায়িকার ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন উঠেছিল। এমনকি গত বছর একবার রুক্মিণী নাকি ইনস্টাগ্রামে দেবকে আনফলো পর্যন্ত করে দিয়েছিলেন! যদিও পরে দেবের জন্মদিনে ঠিকই দেখা গেছে প্রেমিকাকে।তবে গত কয়েকদিন ধরে দেবের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোতে দেখা যাচ্ছে না রুক্মিণীকে। নায়কের ফিল্মি ক্যারিয়ারের ২০ বছর পূর্তির বিশেষ সেলিব্রেশন ইভেন্টেও তার অনুপস্থিতি চোখে পড়েছে সবার। এমনকি দেব প্রযোজিত ও অভিনীত আলোচিত ছবি ‘রঘু ডাকাত’-এর কোনও স্ক্রিনিংয়েও দেখা মেলেনি তাকে। এরপর থেকে নেটিজেনদের মাঝে দেব-রুক্মিণীকে নিয়ে বিচ্ছেদ গুঞ্জন শুরু হয়েছে।এদিকে এক কালীপূজার উদ্বোধনে যোগ দিতে সম্প্রতি মুম্বাই থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য কলকাতায় ফিরেছেন এই অভিনেত্রী। আজকাল কাজের সুবাদে তার নতুন ঠিকানা মুম্বাই। কলকাতায় পা রাখতেই সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন। কেন ‘রঘু ডাকাত’-এর বিশেষ প্রদর্শনে তাকে দেখা গেল না?রুক্মিণী জানালেন, ‘আসলে কাজের জন্য আমি এখন বাইরে আছি। কালীপূজার জন্য এক দিনের জন্য এসেছি। কাছের মানুষদের সঙ্গে কলকাতায় কিছুটা সময় কাটাব। কালকেই আবার চলে যেতে হবে দিল্লি, আমার ভাইঝি আমাইরার জন্মদিন আছে।’দেবের পাশে না থাকার প্রসঙ্গটি সরাসরি টানতেই রহস্যময় হাসি হেসে তিনি বলেন, ‘একটাই কথা বলব, আমাকে খুঁজতে থাকো।’ অন্যদিকে নিজেদের সম্পর্ক নিয়ে ওঠা গুঞ্জন প্রসঙ্গে দেব আগেও মুখ খুলেছেন।’ধূমকেতু’র প্রচারের ফাকে তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, ‘যারা এসব বলছে (বিচ্ছেদ রটনা), তারা তো আমার সঙ্গে রাতে থাকে না। তাহলে জানল কী করে আমার আর রুক্মিণীর মধ্যে কী চলছে? আমি গত ১২ বছর ধরে একটা সম্পর্কে রয়েছি। কোনোদিন এটা নিয়ে কথা বলিনি। তাহলে আজ কেন এত জবাবদিহি করতে হবে আমাকে?’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে ম্যানহোলে নিখোঁজ নারী, দায় এড়াতে নীরব ঢাকা ইম্পেরিয়াল!
টঙ্গীতে ম্যানহোলে নিখোঁজ নারী, দায় এড়াতে নীরব ঢাকা ইম্পেরিয়াল!

গাজীপুরের টঙ্গীতে ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনের সড়কে খোলা ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উত্তেজনা Read more

দিনাজপুরে কনকনে শীত
দিনাজপুরে কনকনে শীত

Source: রাইজিং বিডি

জীবননগরে সড়কে চাঁদাবাজির সময় দুই ভুয়া ডিবি পুলিশ আটক
জীবননগরে সড়কে চাঁদাবাজির সময় দুই ভুয়া ডিবি পুলিশ আটক

জীবননগরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সড়কে ভ্যান, রিক্সা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলার সময় দু'ভুয়া ডিবি পুলিশ আটক হয়েছে।সোমবার Read more

লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করায় জরিমানা
লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করায় জরিমানা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের দায়ে একতা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ Read more

জীবননগরে ঘন কুয়াশায় নষ্টের পথে ধানের বীজতলা, দুশ্চিন্তায় চাষিরা
জীবননগরে ঘন কুয়াশায় নষ্টের পথে ধানের বীজতলা, দুশ্চিন্তায় চাষিরা

 পোষ মাসের শুরুতেই চুয়াডাঙ্গার জীবননগরে তীব্র শীত, হিমেল বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত কয়েকদিন ধরে এখানে Read more

গলাচিপায় পাঁচ আ.লীগ নেতা গ্রেফতার
গলাচিপায় পাঁচ আ.লীগ নেতা গ্রেফতার

পটুয়াখালীর গলাচিপায় পুলিশের বিশেষ অভিযানে ‘ডেভিল হান্ট’-এর আওতায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন