জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করেছে বলে দাবি করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, ‘এ বিষয়ে মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।’রবিবার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আরমানিটোলায় টিউশনিতে গিয়ে খুন হন পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসেন।পুলিশ জানায়, রবিবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে আরমানিটোলার পানির পাম্প গলির ‘রওশন ভিলা’ নামের বাড়ির সিঁড়ি থেকে জুবায়েদের রক্তমাখা মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় সিসিটিভি ফুটেজে দুজন তরুণকে পালিয়ে যেতে দেখা গেছে, তবে তাদের মুখ স্পষ্ট নয়। গত এক বছর ধরে ওই বাড়িতেই বর্ষাকে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন জুবায়েদ। ঘটনার পর বর্ষাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়। বংশাল থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত ছাত্রী ও সন্দেহভাজন মাহির রহমানসহ চারজনকে আটক করা হয়েছে।নিহত জুবায়েদ ছিলেন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এবং কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি। ওই ছাত্রীর সঙ্গে দীর্ঘ ৯ বছরের প্রেমের সম্পর্ক ছিল আটক মাহির রহমানের। সম্প্রতি সম্পর্কের অবসান ঘটান ওই ছাত্রী, যা নিয়েই শুরু হয় টানাপোড়েন।রবিবার বিকেলে ওই ছাত্রীর বাসায় টিউশনে যাওয়ার পথে জুবায়েদের সঙ্গে দেখা হয় মাহিরের। এসময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পরেই জুবায়েদ ছুরিকাঘাতে নিহত হন।এদিকে, ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে জুবায়েদের প্রথম জানাজা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে যুবক খুন
যশোরে নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে যুবক খুন

যশোর সদর উপজেলার পাগলাদাহে যুবক শাহিদুর রহমান শহিদকে (৪০) ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নিজ সামনে এ খুনের Read more

ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস
ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস

তীব্র তাপপ্রবাহে গ্রিস ও পশ্চিম বলকানজুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গ্রিস ও আলবেনিয়ায় একাধিক গ্রাম ও বসতিগুলো থেকে লোকজনকে সরিয়ে Read more

শুধু মাত্র ঘুমিয়েই ৯ লাখ টাকা জিতলেন পূজা
শুধু মাত্র ঘুমিয়েই ৯ লাখ টাকা জিতলেন পূজা

শুধু ঘুমিয়েই আয় ৯ লাখ টাকা! শুনতে অবাক লাগলেও বাস্তবেই এমন ঘটনা ঘটেছে ভারতের পুণে শহরে। ‘স্লিপ ইন্টার্নশিপ’ নামে অভিনব Read more

বাংলাদেশিকে গুলি করে লাশ নিয়ে গেল বিএসএফ
বাংলাদেশিকে গুলি করে লাশ নিয়ে গেল বিএসএফ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেছে বিএসএফ। শনিবার (৩১ মে) রাত সাড়ে Read more

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের কর্মসূচি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের কর্মসূচি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্মসূচি ঘোষণা করেছে।কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ৭ নভেম্বর, সকাল ১০ টায় Read more

শৃঙ্খলা পরিপন্থি কেউ কিছু করলে সংগঠন দায় নেবে না: শফিকুর রহমান
শৃঙ্খলা পরিপন্থি কেউ কিছু করলে সংগঠন দায় নেবে না: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন