চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে পড়ে মোহাম্মদ আহনাফ নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনা পাহাড় এলাকার রুহুল আমীনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহনাফ ওই এলাকার আলী আসগরের পুত্র সন্তান।জানা গেছে, দুপুর ১২টার দিকে খেলাধুলা করার সময় হঠাৎ কোনোভাবে পুকুরে পড়ে যায়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।স্থানীয় পল্লী চিকিৎসক ও প্রতিবেশী রেজাউল রনি জানান, পানিতে পড়ে যাওয়ার পর আমার কাছে নিয়ে আসলে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দিই। সেখানে আমিও যাই। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর দায়িত্বরত চিকিৎসক বিভিন্ন চেকআপ করে বাচ্চাটাকে মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাখি বণিক জানান, শিশুটি দুপুর সাড়ে ১২টার পর হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ী সীমান্তে বিএসএফের পাকা সড়ক নির্মাণে বিজিবির বাঁধা
ফুলবাড়ী সীমান্তে বিএসএফের পাকা সড়ক নির্মাণে বিজিবির বাঁধা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে ভারতীয় বিএসএফ সদস্যরা নতুন সড়ক নির্মাণের কাজ শুরু করলে বাঁধা দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টেলিভিশন টকশো ও নির্বাচনি সংলাপে কোনো ধরনের কটূক্তি, হেয়প্রতিপন্ন বা ব্যক্তিগত আক্রমণমূলক Read more

পানের বরজে ফিরছে সমৃদ্ধি, বদলে যাচ্ছে পাহাড়ঘেরা জনপদ
পানের বরজে ফিরছে সমৃদ্ধি, বদলে যাচ্ছে পাহাড়ঘেরা জনপদ

চারদিকে পাহাড়ঘেরা ছোট্ট এক জনপদ। একসময় যেখানে জীবিকার প্রধান ভরসা ছিল দিনমজুরি, বন থেকে লাকড়ি কুড়িয়ে আনা কিংবা বাঁশ-বেতের কাজ—সেই Read more

আমিরাতে ৪০ লাখ টাকার সোনা জিতলেন বাংলাদেশি হায়দার
আমিরাতে ৪০ লাখ টাকার সোনা জিতলেন বাংলাদেশি হায়দার

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে মাত্র চারদিনের ব্যবধানে সোনা জিতেছেন আরেক বাংলাদেশি প্রবাসী। নতুন করে সোনা জেতা এই বাংলাদেশির নাম মোহাম্মদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন