মুন্সিগঞ্জের সিরাজদিখানে বেপরোয়া দ্রুতগতির ইজিবাইকের (মিশুক) ধাক্কায় চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম আরিয়ান (৪)। সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের বেতকা–বালুচর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত আরিয়ান উপজেলার বালুচর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মাছ বিক্রেতা মো. শাহ আলমের ছেলে।স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে রাস্তায় খেলছিল আরিয়ান। হঠাৎ দৌড়ে সড়কে উঠলে দ্রুতগামী একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরিয়ানের মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকাবাসী ইজিবাইকটি আটক করলেও চালক পালিয়ে যায়।সিরাজদিখান থানার ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যে ওভারকোট জিয়া পরিবারের আর কখনো ফেরত দেওয়া হয়নি
যে ওভারকোট জিয়া পরিবারের আর কখনো ফেরত দেওয়া হয়নি

দিল্লির সেই বৈঠকেই আমি সে দিন সাজেক ভ্যালির ক্যাম্পের পুরো ঘটনাটা মিসেস জিয়াকে খুলে বললাম – উনি মনে হল এটার Read more

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৫ পদে ২১০ জনের চাকরির সুযোগ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৫ পদে ২১০ জনের চাকরির সুযোগ

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে শূন্য পদে জনবল নিয়োগ দেয়া Read more

শার্শায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষা আবাদ, ভালো ফলনের আশা
শার্শায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষা আবাদ, ভালো ফলনের আশা

যশোরের শার্শা উপজেলা জুড়ে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। হলুদ রাজ্যে গুঞ্জনে মুখরিত মৌঁমাছির দল। মাঠ Read more

এবার যুক্তরাষ্ট্রের মতো ইসরাইলেও চলছে যুদ্ধবিরোধী বিক্ষোভ, বিপাকে নেতানিয়াহু
এবার যুক্তরাষ্ট্রের মতো ইসরাইলেও চলছে যুদ্ধবিরোধী বিক্ষোভ, বিপাকে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান যুদ্ধ বন্ধের দাবিতে তেলআবিবের রাস্তায় নামলেন বিক্ষোভকারীরা। অপর দিকে যুক্তরাষ্ট্রেও চলছে যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ। একদিকে গাজায় Read more

বিজ্ঞানী হত্যায় সহায়তাকারী আরও একজনকে ফাঁসি দিল ইরান
বিজ্ঞানী হত্যায় সহায়তাকারী আরও একজনকে ফাঁসি দিল ইরান

গত জুনে যুদ্ধে ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যার মিশনে ইসরায়েলকে সহায়তা করার অপরাধে রুজবেহ ভাদি নামে এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন