আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় ও প্রাক-প্রস্তুতিমূলক সভায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়।সভায় নির্বাচনে ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দিয়েছেন। চার নির্বাচন কমিশনার এবং ইসি’র জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সভায় উপস্থিত আছেন।ইসি জানিয়েছে, সভায় সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধানের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। এ ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক; বর্ডার গার্ড বাংলাদেশ বা কোস্টগার্ড বা আনসার ও ভিডিপি বা ডিজিএফআই বা এনএসআই বা এনটিএমসি ও র‌্যাবের মহাপরিচালক এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি) বা সিআইডি’র অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক সভায় উপস্থিত আছেন।ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ আগেই সাংবাদিকদের জানিয়েছিলেন, সভায় উপস্থিত থাকার জন্য আইনশৃঙ্খলার সঙ্গে যেসব সংস্থা জড়িত যেমন- পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার ছাড়াও সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী এবং অন্যান্য সংস্থাকে কমিশন সচিবালয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের সঙ্গে আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা হবে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এর আগে অংশীজনদের সঙ্গে সংলাপ করেছে ইসি। ২৮ সেপ্টেম্বর প্রথম দিনের সংলাপে সুশীলসমাজ ও শিক্ষাবিদদের সঙ্গে বৈঠক করে তারা। এরপর ৬ অক্টোবর প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যম প্রতিনিধি এবং ৭ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে মতবিনিময় করে তারা। চলমান নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে চলতি মাসের শেষদিকে অথবা আগামী মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপে বসবে সাংবিধানিক সংস্থাটি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওমানে প্রবাসীদের সাধারণ ক্ষমা, বাংলাদেশিদের বৈধ হওয়ার পরামর্শ
ওমানে প্রবাসীদের সাধারণ ক্ষমা, বাংলাদেশিদের বৈধ হওয়ার পরামর্শ

ওমানে বসবাসরত প্রবাসীদের সাধারণ ক্ষমার পাশাপাশি তাদের বৈধ হওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস। সোমবার (২ জুন) ওমান দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে Read more

ইসরায়েলের হামলায় ইরানের ৬ পরমাণুবিজ্ঞানী নিহত
ইসরায়েলের হামলায় ইরানের ৬ পরমাণুবিজ্ঞানী নিহত

ইসরায়েলের বিমান হামলায় ইরানের ছয়জন পরমাণু বিশেষজ্ঞ নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) নজিরবিহীন হামলায় দেশটির শীর্ষ পারমাণবিক কর্মকর্তাদের এই হতাহতের Read more

বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই: ফখরুল
বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই: ফখরুল

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। দুষ্কৃতকারীদের Read more

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৫৯ লাখ টাকার টোল আদায়
২৪ ঘণ্টায়  যমুনা সেতুতে ৩ কোটি ৫৯ লাখ টাকার টোল আদায়

ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে নাড়ির টানে ঘরমুখো হচ্ছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এদিকে Read more

পানির স্রোতে ভেসে গেল কৃষকের প্রায় ৫০ টি গরু
পানির স্রোতে ভেসে গেল কৃষকের প্রায় ৫০ টি গরু

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন এর  ভাটি বলাকী গ্রাম এলাকায় মেঘনা নদী সংলগ্ন খালে জোয়ারের স্রোতে   ভেসে যায়  প্রায় অর্ধশত Read more

দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮২ হাজার
দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮২ হাজার

সারাদেশে বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন