ধামরাইয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আকলিমা (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকার হাজী ভিলায় মোঃ জসিম উদ্দিনের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।নিহত আকলিমা কুমিল্লার বুড়িচং উপজেলার আড়াক আনন্দপুর গ্রামের ওয়াদুদ মিয়ার মেয়ে। তিনি ধামরাইয়ে মামা- মামির  সাথে ভাড়া বাসায় থাকতেন এবং তাদের দুই বছর বয়সী সন্তানকে দেখাশোনা করতেন।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে এস.এস.সি পরীক্ষা দেওয়ার পর আকলিমা মামা–মামীর সাথে বারবাড়িয়া এলাকায় ভাড়া বাসায় আসেন। রবিবার বিকালে মামা–মামী কারখানায় কাজে গেলে সন্ধ্যার পর রাতে বাড়ি ফিরে জানালা দিয়ে দেখেন, শিশুটি ঘুমাচ্ছে এবং আকলিমার পা ঝুলে আছে। পরে আশপাশের লোকজনকে ডেকে তারা ঘরে প্রবেশ করে এবং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়ার পর পুলিশের সহায়তায় লাশ নামানো হয়। তবে ঘটনার সময় ঘরের দরজা ও গেট দুটোই খোলা ছিল বলে জানা গেছে। নিহত তরুণীর মামা পলাশ হোসেনের ধারনা মতে তার ভাগ্নিকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।তিনি আরো জানায়, বাড়ির কেয়ারটেকার তার ভাগ্নিকে দীর্ঘদিন ধরে হয়রানি করছিল এবং বিভিন্ন সময়ে অশালীন বার্তা পাঠাতো। সেও এই হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে।এ বিষয়ে বাড়ির মালিক  মোঃ জসিম উদ্দিন বলেন, আমার বাড়ির কেয়ারটেকার পাঁচ দিন আগে ছুটি নিয়ে গ্রামের বাড়ি চলে গেছে।ধামরাই থানা পুলিশ জানায়, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি।  ময়নাতদন্তের জন্য  মরদেহটি হাসপাতলে পাঠানো হয়েছে। পরিবার অভিযোগ দিলে  পরবর্তী  ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানী নগর এলাকায় শ্রমীকরা সড়ক অবরোধ করে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় এএসটি গার্মেন্টস Read more

চলনবিলজুড়ে ফলনহীন ব্রিধান-৭৫ ধান নিয়ে শঙ্কায় কৃষক
চলনবিলজুড়ে ফলনহীন ব্রিধান-৭৫ ধান নিয়ে শঙ্কায় কৃষক

নাটোরের সিংড়া চলনবিলে সুপ্রিম বীজের ব্রিধান-৭৫ রোপা আমন ধান আবাদ করে ক্ষতিগ্রস্ত প্রায় ২০ জন কৃষক। শতাধিক বিঘা জমি আবাদ Read more

আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ: ইসি সচিব
আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ: ইসি সচিব

আসন্ন জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আগামী সপ্তাহে করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।বৃহস্পতিবার (১৪ আগস্ট) Read more

আওয়ামী নিষিদ্ধ ও ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে ববিতে মশাল মিছিল
আওয়ামী নিষিদ্ধ ও ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে ববিতে মশাল মিছিল

আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। শনিবার (১০ মে) সন্ধ্যা সাড়ে Read more

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাক মারা গেছেন রোববার (০৪ মে) বিকেলে ৪টা Read more

আজই গাজায় যুদ্ধবিরতির ঘোষণা হতে পারে: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
আজই গাজায় যুদ্ধবিরতির ঘোষণা হতে পারে: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েল চুক্তিতে রাজি হলে আজ বুধবারই (৮ অক্টোবর) গাজায় যুদ্ধবিরতি ঘোষণা হতে পারে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন