আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। এ বছর প্রথমবারের মতো নারীদের ডাইভিং ও নতুন কয়েকটি সাঁতার ইভেন্ট যুক্ত করা হয়েছে। তবে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জজয়ীদের প্রাইজমানি কম হওয়ায় অসন্তোষ দেখা দিয়েছে অংশগ্রহণকারীদের মধ্যে।জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় স্বর্ণপদকজয়ী সাঁতারু পাবেন দুই হাজার টাকা, রৌপ্যজয়ী এক হাজার এবং ব্রোঞ্জজয়ী ৫০০ টাকা করে। অনেক সাঁতারু ও কর্মকর্তাই এই পুরস্কার অর্থ নিয়ে হতাশা প্রকাশ করেছেন।বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীনও এ নিয়ে সন্তুষ্ট নন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এত কম প্রাইজমানি দিতে আমারও ভালো লাগছে না। বাজেট সীমিত। তবে পরের আসর থেকে পুরস্কারের পরিমাণ বাড়ানোর চেষ্টা করব।’২০ থেকে ২৩ অক্টোবর মিরপুরের জাতীয় সাঁতার কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। এতে ৬৭টি দল থেকে ৮১৬ জন অংশ নিচ্ছেন। এর মধ্যে ৫১৬ জন পুরুষ, ৭৯ জন নারী সাঁতারু। ডাইভিং ও সাঁতার মিলে মোট ৪৯টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।বিশ্ব সাঁতার ফেডারেশনের নিয়ম অনুযায়ী এবার পুরুষ বিভাগে ৮০০ মিটার, নারী বিভাগে ১৫০০ মিটার ফ্রিস্টাইল এবং ৪x১০০ মিটার মিক্সড রিলে ইভেন্ট যুক্ত করা হয়েছে।মোট বাজেট ধরা হয়েছে ৪২ লাখ টাকা। এর মধ্যে ২৫ লাখ টাকা দিচ্ছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপ, বাকি অংশ বহন করবে ফেডারেশন।এসএ গেমসকে সামনে রেখে সাঁতারুরা বর্তমানে মিশরীয় কোচের অধীনে প্রস্তুতি নিচ্ছেন। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোচের মেয়াদ বাড়ানোর সুপারিশ করা হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উন্নত জীবনের প্রলোভনে ভারতে গিয়ে আটক, ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ২ নারী
উন্নত জীবনের প্রলোভনে ভারতে গিয়ে আটক, ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ২ নারী

ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে আটক হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে Read more

বছরের শেষ দিন ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান
বছরের শেষ দিন ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

২০২৫ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। গতকাল বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে Read more

যাত্রা বিরতি ও সংস্কারের দাবিতে রাজশাহীতে রেলপথ অবরোধ
যাত্রা বিরতি ও সংস্কারের দাবিতে রাজশাহীতে রেলপথ অবরোধ

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) ও স্টেশন সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। Read more

বেইজিংয়ে টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু
বেইজিংয়ে টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু

চীনের রাজধানী বেইজিংয়ে টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শহরের উত্তরাঞ্চলের পাহাড়ি Read more

জি–৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা
জি–৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা

জি–৭ সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এখনো আমন্ত্রণ জানায়নি কানাডা। এ কারণে গত ৬ বছরের মধ্যে এবারই Read more

মেক্সিকোর প্রেসিডেন্টকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ১
মেক্সিকোর প্রেসিডেন্টকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ১

সমর্থকদের সঙ্গে দেখা করার সময় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেছেন এক ব্যক্তি। দেশটির রাজধানী মেক্সিকো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন