এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মেনে না নিলে ফ্যাসিস্টদের চেয়েও খারাপ পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করতে শহীদ মিনারে অনশনরত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।এর আগে রবিবার (১৯ অক্টোবর) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে সাদিক কায়েমের যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব দেলোয়ার হোসেন আজিজী।অনশনরত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে যোগ দিয়ে সাদিক কায়েম বলেন, আপনারা আমাদের শিক্ষকদের ওপর জুলুম করবেন না, আগুন নিয়ে খেলবেন না। এমন উত্তাল ঝড় হবে না সরকার বইতে পারবে না, এমন হুঁশিয়ারি দেন এই শিবির নেতা।  সাদিক কায়েম বলেন, আমরা ৮দিন ধরে আন্দোলন করার পরেও আন্তর্বর্তীকালীন সরকারের কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছি না। প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের অনেকেই শিক্ষক উল্লেখ করে তিনি বলেন, শিক্ষক হয়ে শিক্ষকদের বঞ্চনা তারা অনুভব করতে পারছেন না। যদি এটা না পারেন তবে তাদের এই পদে থাকার দরকার নেই বলেও মন্তব্য করেন এই নেতা।তিনি আশা প্রকাশ করেন, যারা শিক্ষকদের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, সরকারের উপদেষ্টাসহ ঊর্ধতন কর্মকর্তারা তাদের সঙ্গে বসে এই ন্যায্য দাবির ব্যাপারে আলোচনা করে, দ্রুত সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।সে সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্বতা প্রকাশ করেন। বলেন, শহীদ আবু সাইদের উত্তরসুরী হিসেবে আমরা আপনাদের সঙ্গে আছি। বিজয় আসবেই ইনশাল্লাহ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত মিরাজ
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত মিরাজ

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এরই মধ্যে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১৭ জুন গল টেস্টের মধ্য দিয়ে পর্দা উঠবে এই Read more

মুন্সিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান ভস্মীভূত
মুন্সিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান ভস্মীভূত

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার পশ্চিম কুমারভোগ জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ Read more

নিজেদের শীর্ষ এক পরমাণু বিজ্ঞানীকেই ফাঁসিতে ঝোলাল ইরান
নিজেদের শীর্ষ এক পরমাণু বিজ্ঞানীকেই ফাঁসিতে ঝোলাল ইরান

সাম্প্রতিক ১২ দিনের সংক্ষিপ্ত যুদ্ধে ইরানি পরমাণু বিজ্ঞানী ও শীর্ষ সেনা কর্মকর্তাদের হত্যার মিশনে ইসরায়েলকে গোপন তথ্য দিয়ে সহযোগিতার অভিযোগে Read more

কৃষি ও পুষ্টি উদ্যোক্তা বিকাশে নাগরপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
কৃষি ও পুষ্টি উদ্যোক্তা বিকাশে নাগরপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিত হলো ‘এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতাভুক্ত বিশেষ কংগ্রেস।বুধবার Read more

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মেডিকেল ক্যাম্প
রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মেডিকেল ক্যাম্প

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর পাংশায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। একই সাথে বেগম খালেদা জিয়ার রুহের Read more

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস
সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

রাজধানী ঢাকাসহ সারা দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দিনে ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন