রোহিত শর্মা ও বিরাট কোহলির আন্তর্জাতিক ফেরার দিনটা তেমন স্মরণীয় হয়নি। দীর্ঘ ২২৩ দিন পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডেতে মাঠে নামা এই দুই তারকার পারফরম্যান্স কিছুটা হতাশাজনক রইল। রোহিত শর্মা রানের খাতা খুললেও বিরাট কোহলিকে মাঠ ছাড়তে হয়েছে শূন্য হাতে, ভারত বারবার বৃষ্টিবিঘ্নিত ওয়ানডেটি ডিএল মেথডে হেরে গেছে ৭ উইকেটে।পার্থ স্টেডিয়ামে টসে জিতে আগে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে অজি বোলারদের তোপের মুখে পড়েন ভারতীয় ব্যাটাররা। দুই ওপেনার রোহিত শর্মা এবং নয়া অধিনায়ক শুবমান গিলের জুটি টেকেনি বেশিক্ষণ। দলের ১৩ রানের মাথাতে ১৪ বলে ৮ রান করে বিদায় নেন রোহিত। তিনে নেমে সুবিধা করতে পারেননি বিরাট কোহলিও। ৮ বল খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন তিনি। শুবমান গিলও সুবিধা করতে পারেননি। ১৮ বলে ১০ রান করে আউট হয়েছেন অধিনায়ক। ২৫ রানের মধ্যেই ৩ উইকেট নেই ভারতের।মাঝে কয়েক দফায় খেলায় বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। ফলে থেমে গিয়ে আবারও ব্যাটিংয়ে নামতে হয়েছে ভারতকে। ওভারও কমেছে কয়েক দফায়। এমন পরিস্থিতিতে ব্যাট হাতেও সুবিধা করতে পারছিলেন না ভারতের ব্যাটাররা। চার নম্বরে নেমে ২৪ বলে ১১ রান করে আউট হয়েছেন শ্রেয়াস আইয়ার।মাঝে ভালো একটি জুটি হয় অক্ষর প্যাটেল এবং লোকেশ রাহুলের। ৫ম উইকেটে দুজন মিলে যোগ করেন ৩৯ রান। ৩৮ বলে ৩১ রানের ইনিংস খেলেন অক্ষর। রাহুল করেছেন ৩১ বলে ৩৮ রান। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে কিছুটা দিশা ফিরে পায় ভারত।শেষ দিকে বাকিরা তেমন সুবিধা করতে পারেননি। ওয়াশিংটন সুন্দর ১০ বলে ১০ রান করেছেন। ১১ বলে ১৯ রানের ক্যামিও খেলে টিকে ছিলেন নিতিশ কুমার রেড্ডি। ২৬ ওভারে নেমে আসা ম্যাচে ২৬ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত।অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট শিকার করেন ম্যাথু কুহনেম্যান, জশ হ্যাজলউড এবং মিচেল ওয়েন। ১টি করে উইকেট নেন নাথান এলিস এবং মিচেল স্টার্ক।বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ১৩১। জবাব দিতে নেমে শুরুতেই সাজঘরে ফিরেছেন অজি ওপেনার ট্রাভিস হেড। ৫ বলে ৮ রান করে বিদায় নেন হেড। আরেক ওপেনার মিচেল মার্শ এগিয়েছেন কার্যকরী ব্যাটিংয়ে। শুরু থেকেই ভারতের বোলারদের উপর চড়াও হন মার্শ। রান তুলেছেন দ্রুত।তিনে নেমে সুবিধা করতে পারেননি ম্যাথু শর্ট। ১৭ বলে ৮ রান করে বিদায় নেন তিনি। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন মিচেল মার্শ। চারে নেমে মার্শের সাথে যোগ দেন জশ ফিলিপে। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে এগিয়েছেন ফিলিপে।দলের ৯৯ রানের মাথাতে ২৯ বলে ৩৭ রানের ক্যামিও খেলে আউট হন ফিলিপে। মার্শ ফিফটির কাছে চলে যান। পাঁচ নেমে মার্শের সাথে যোগ দেন ম্যাট রেনশ। দুজনের সাবলীল ব্যাটিংয়ে এগোতে থাকে অজিদের ইনিংস, চলে যায় জয়ের খুব কাছে।মার্শ শেষ পর্যন্ত টিকে থাকলেও অল্পের জন্য ফিফটি ছুঁতে পারেননি। ৫২ বলে ৪৬ রান করে টিকে ছিলেন। অন্যদিকে রেনশ অপরাজিত ছিলেন ২৪ বলে ২১ রান করে। ডাকওয়ার্থ লুইস স্টার্ন মেথডে ২৭ বল বাকি থাকতে ৭ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া।ভারতের হয়ে ১টি করে উইকেট শিকার করেছেন আর্শদ্বীপ সিং, অক্ষর প্যাটেল এবং ওয়াশিনটন সুন্দর।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবির গবেষণা সম্মাননা পেলেন মাভাবিপ্রবি উপাচার্য আনোয়ারুল আজীম
ঢাবির গবেষণা সম্মাননা পেলেন মাভাবিপ্রবি উপাচার্য আনোয়ারুল আজীম

গবেষণা ও প্রকাশনার গুণগত মানের স্বীকৃতি হিসেবে ‘DU Research Excellence Recognization 2025’ অনুষ্ঠানে Certificate of Appreciation পেলেন মাওলানা ভাসানী বিজ্ঞান Read more

কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৪ টায় Read more

৭২টি লেভেল ক্রসিংয়ের ৫৬টিই অরক্ষিত, ২০ মাসে প্রাণ গেল ৩০ জনের
৭২টি লেভেল ক্রসিংয়ের ৫৬টিই অরক্ষিত, ২০ মাসে প্রাণ গেল ৩০ জনের

প্রায় ১১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ পর্যটনের নতুন দুয়ার খুলে দিয়েছিল বলে মনে করেছিলেন অনেকেই। ২০২২ সালের Read more

মধ্যপ্রাচ্যে ছড়াচ্ছে যুদ্ধের আঁচ, এবার ক্ষেপণাস্ত্রের মুখে আরব আমিরাত
মধ্যপ্রাচ্যে ছড়াচ্ছে যুদ্ধের আঁচ, এবার ক্ষেপণাস্ত্রের মুখে আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকির প্রেক্ষিতে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার Read more

ইরানের ইমাম হুসেন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের হামলা
ইরানের ইমাম হুসেন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের হামলা

ইরানের ইমাম হুসেন বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (১৮ জুন) দখলদারদের বাহিনী এ হামলা চালায় বলে নিশ্চিত করেছেন আনাদোলু এজেন্সির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন