রাজধানীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রবিবার (১৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালেক (৪৬), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জামাল উদ্দীন ওরফে হাসান উদ্দীন জামাল (৪২), শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. আফজাল খাঁন সুমন (৪২), ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানা ৪১নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম বেপারী নয়ন (৪৩)। ডিবির বরাতে তালেবুর রহমান বলেন, শনিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুস সালেককে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগের একটি টিম। বিকেল ৫টার দিকে কদমতলীর মেরাজনগর এলাকা থেকে ডিবি মতিঝিল বিভাগের একটি টিম মো. জামাল উদ্দীন ওরফে হাসান উদ্দীন জামালকে গ্রেপ্তার করে। একই দিন সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার পূর্ব রাজাবাজার এলাকা থেকে ডিবি লালবাগ বিভাগের একটি টিম মো. আফজাল খাঁন সুমনকে গ্রেফতার করে। অপরদিকে রাত আনুমানিক ৯টার দিকে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম ওয়ারী এলাকা থেকে আব্দুস সালাম বেপারী নয়নকে গ্রেপ্তার করে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একই কবরে একাধিক লাশ দাফনের বিধান
একই কবরে একাধিক লাশ দাফনের বিধান

ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শব্দের অর্থই হচ্ছে শান্তি; শান্তি এর মধ্যেই রয়েছে। তবে সমাজের কিছু মানুষের ব্যবহার এর চিত্র বদলে Read more

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: ত্রাণমন্ত্রী
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: ত্রাণমন্ত্রী

বিএনপি সরকার নির্বাচন প্রাক্কালে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব Read more

ধামইরহাট সীমান্তে পতাকা বৈঠকে লাশ হস্তান্তর
ধামইরহাট সীমান্তে পতাকা বৈঠকে লাশ হস্তান্তর

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় লাশ হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে Read more

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি

প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল শুক্রবার (১২ সেপ্টেম্বর) Read more

গজারিয়ায় মর্টার শেল বিস্ফোরণে শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত
গজারিয়ায় মর্টার শেল বিস্ফোরণে শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রাম থেকে উদ্ধার করা মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। এদিকে বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের শতাধিক Read more

চট্টগ্রামের আনোয়ারায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
চট্টগ্রামের আনোয়ারায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জিন্নাত আরা বেগম (২৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁর স্বামী মো. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন