পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক দোভাষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টায় উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহতের নাম আনোয়ার আহমেদ (৫২)। তিনি চট্টগ্রাম মহানগরের পাশলাইস থানার পূর্ব নাসিরাবাদ এলাকার মৃত আব্দুল খালেকের পুত্র। প্রায় এক বছর ধরে তিনি ঈশ্বরদীর দিয়ার সাহাপুরে স্থানীয় হাবিবুর রহমান হাবুর বাড়িতে ভাড়া থাকছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার আহমেদ দীর্ঘ আট বছর ধরে রাশিয়ান কোম্পানি নিকিমথে দোভাষী হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি স্ত্রীসহ দশ দিনের ছুটিতে নিজ বাড়ি চট্টগ্রাম যান। শনিবার বিকেল তিনটার দিকে স্ত্রীকে চট্টগ্রামে রেখে তিনি একাই ঈশ্বরদীতে ভাড়া বাসায় ফেরেন।রাত হয়ে গেলেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ না হওয়ায় স্ত্রী রিপা পাশের বাড়ির গৃহবধূ সাবিনা ইয়াসমিনকে ফোনে স্বামীর খোঁজ নিতে বলেন। পরে সাবিনা ইয়াসমিন আনোয়ার আহমেদের ঘরে গিয়ে দেখতে পান—ঘরের ভেতরে মেঝে মোছার কাপড় হাতে তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন।খবর পেয়ে প্রতিবেশীরা দ্রুত পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নুর জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এই মুহূর্তে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রুমিন ফারহানার বিরুদ্ধে ইসিতে অভিযোগ
রুমিন ফারহানার বিরুদ্ধে ইসিতে অভিযোগ

বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত অভিযোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক Read more

মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষ, ওসি সহ আহত শতাধিক
মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষ, ওসি সহ আহত শতাধিক

সৌদি আরবে মারামারির জের ধরে হবিগঞ্জের মাধবপুরে দুপক্ষের সংঘর্ষে ওসিসহ শতাধিক আহত হয়েছে। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর। Read more

গোলাপগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গোলাপগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জে লাকি বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (০৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে Read more

ফেসবুকে হা হা রিঅ্যাক্ট দেওয়ায় দুই কিশোরকে ছুরিকাঘাত
ফেসবুকে হা হা রিঅ্যাক্ট দেওয়ায় দুই কিশোরকে ছুরিকাঘাত

ময়মনসিংহের ধোবাউড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক পোস্টে হা হা রিঅ্যাক্ট দেওয়ার জেরে দুই কিশোরকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে বলে Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন Read more

‘একা’ হয়ে গেলেন খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা
‘একা’ হয়ে গেলেন খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু দেশের রাজনীতিতেই নয়, ব্যক্তিগত জীবনে রেখেছে গভীর শূন্যতা। সেই শূন্যতার সবচেয়ে নীরব সাক্ষী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন